Home আঞ্চলিক খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে
আঞ্চলিক

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

Share
Share

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ পুণ্য খাল পুনঃখননের পর এর দুই পাড়ে ৭ হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং খাল খননকাজে নিয়োজিত শ্রমিকেরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, খালটি পুনঃখননের ফলে ওই অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে। একই সঙ্গে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, “খাল খননের পাশাপাশি এর দুই পাড় সবুজায়নের লক্ষ্যে ৭ হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হচ্ছে। এ উদ্যোগ পরিবেশ উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে দীর্ঘমেয়াদি ভূমিকা রাখবে।”

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পর্যায়ক্রমে রোপণ করা চারাগুলোর পরিচর্যা নিশ্চিত করা হবে। এর মাধ্যমে এলাকাটি ভবিষ্যতে সবুজে ঘেরা মনোরম পরিবেশে রূপান্তরিত হবে বলে তাঁরা আশা করছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধি দলের সাক্ষাৎ

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও পরিষদের সদস্যদের সঙ্গে ইউনেস্কোর (UNESCO) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়...

গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে এসব কর্মসূচির...

Related Articles

গোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলীনগর বালিকা উচ্চবিদ্যালয়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দৈনিক সমকালের পাঠকদের সংগঠন সুহৃদ সমাবেশের উদ্যোগে বিজ্ঞানবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা...

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান, সাজা পেলেন ১১ জন

মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনের...

মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে চম্পট

নাজমুল হাসান, মাদারীপুর ​মাদারীপুর সদর উপজেলায় ঘরে ঢুকে আইভী আক্তার (১৮) নামের...

বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর...