Home আঞ্চলিক থামছে না সড়ক দুর্ঘটনা
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

থামছে না সড়ক দুর্ঘটনা

Share
Share

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি


রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলায় ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক ব্যাংক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১০ জুন) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার খাড়ইল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে চলাচলরত একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে কেশরহাট শাখা ইসলামী ব্যাংকের কর্মকর্তা মারুফ হোসেনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে আতানারানপুর গ্রামের মাহিন্দ্রা চালক রহিম, মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মী নাসরিন এবং আরও দুইজন রয়েছেন। হাসপাতালে তাদের গুরুতর অবস্থায় ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মোহনপুর থানার অফিসার মিজানুর রহমান বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

২০৫০ সালের মধ্যে দেশীয় তুলার আঁশ উৎপাদন ১৯ লাখ গাঁটে নেওয়ার লক্ষ্য

তুলা আমদানির ওপর নির্ভরতা কমানো এবং দেশের বস্ত্র ও পোশাকশিল্পের কাঁচামালের জোগান শক্তিশালী করতে ২০৫০ সালের মধ্যে দেশীয় তুলার আঁশ উৎপাদন ১৯ লাখ...

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নিখোঁজ নারীর পরিচয় মিলেছে

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলন্ত ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া নারীর পরিচয় শনাক্ত হয়েছে। তাঁর সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে জানা...

Related Articles

লক্ষ্মীপুরে মাটি খননের সময় ৩টি রকেট বোমা সদৃশ বস্তু উদ্ধার: এলাকা জুড়ে আতঙ্ক

লক্ষ্মীপুরের রামগতিতে পৌরসভার পাইপলাইনের জন্য মাটি খনন করার সময় তিনটি রকেট বোমা...

হবিগঞ্জে যেতে পথে পথে বাধার অভিযোগ এনসিপির, নিরাপত্তার কারণ দেখাচ্ছে পুলিশ

মঙ্গলবারের জুলাই পদযাত্রায় হামলার অভিযোগে বুধবার হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয়...

পুলিশি বাধা পেরিয়ে হবিগঞ্জের পথে এনসিপির নেতারা, ১৪৪ ধারার মধ্যে উত্তেজনা

  হবিগঞ্জে মঙ্গলবারের জুলাই পদযাত্রায় হামলার অভিযোগে বুধবার বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে...

পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির নেতাকর্মীরা

  ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মৌলভীবাজার-হবিগঞ্জ সড়কের শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় পুলিশের দেওয়া ব্যারিকেড...