Home খেলাধুলা ক্রিকেট বিসিবির নতুন পর্ষদে তামিমের জয়জয়কার, সর্বোচ্চ ভোটে পরিচালক নির্বাচিত
ক্রিকেটখেলাধুলাজাতীয়

বিসিবির নতুন পর্ষদে তামিমের জয়জয়কার, সর্বোচ্চ ভোটে পরিচালক নির্বাচিত

Share
Share

বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (৭ জুন) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
সবচেয়ে আলোচিত ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে জাতীয় দলের সাবেক অধিনায়ক Tamim Iqbal সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন। ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ নিয়ে তিনি শীর্ষস্থান অর্জন করেন।
এই ক্যাটাগরিতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারদের রায়ে নির্বাচিত ১২ পরিচালক হলেন— তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ফয়সাল ইয়াসির, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম ও সাকেফ আহমেদ সালাম।
নির্বাচনে সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু ৭২টি করে ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোট লাভ করেন। এছাড়া মাসুদুজ্জামান ৭০, ফয়সাল ইয়াসির ৬৮, ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম ৬৬, আসিফ রাব্বানি ৬৪ এবং মির্জা ইয়াসির আব্বাস ৬৩ ভোট পান।
অন্যদিকে, হাড্ডাহাড্ডি লড়াই করেও পরিচালক হতে পারেননি বোরহানুল পাপ্পু। তিনি ৪০ ভোট পেয়ে অল্পের জন্য বাদ পড়েন। এছাড়া আমজাদ হোসেন, ফয়জুর মিতু ও মেজর ইমরোজ আহমেদও পরাজিত হন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ক্লাব ক্যাটাগরিতে মোট ৭৬ জন ভোটারের মধ্যে ৭৪ জন কাউন্সিলর ভোট দিয়েছেন। নতুন এই পরিচালনা পর্ষদ বিসিবির ক্রিকেট প্রশাসনে নতুন গতি ও নেতৃত্ব আনবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আবারও মুখোমুখি হতে পারে স্পেন–আর্জেন্টিনা, নভেম্বরে হতে পারে ফিনালিসিমা

২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ শেষ হতে না হতেই আবারও স্পেন ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। বিশ্বকাপের পর এবার ইউরো চ্যাম্পিয়ন...

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত, জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম

  সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত...

Related Articles

এলএনজি টার্মিনালে ত্রুটিতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে গ্রাহক

  দেশের দুটি ভাসমান এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালের একটিতে কারিগরি ত্রুটি...

পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

  বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে...

পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন না ড. ইউনূস, জানালেন শফিকুল আলম

  সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অধ্যাপক...

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের আনুষ্ঠানিক চিঠি

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে...