Home আঞ্চলিক নোয়াখালীতে বিএনপি-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুর
আঞ্চলিকরাজনীতি

নোয়াখালীতে বিএনপি-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুর

Share
Share

নোয়াখালীর সদর উপজেলায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একটি দলীয় কার্যালয় ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের পাশাপাশি কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
শনিবার (৬ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কালাদরাপ ইউনিয়নের পশ্চিম শুল্লকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহদাত উল্যাহ সেলিম, নোয়াখালী শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. হৃদয়সহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে হৃদয়কে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আগের দিনের একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিএনপি, ছাত্রদল ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কয়েকটি স্থাপনা ও যানবাহনের ক্ষয়ক্ষতি হয়।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর এলাকায় বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়ার কর্মসূচি শুরু...

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ২৭টি পরিবারের মধ্যে ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ...

Related Articles

গোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলীনগর বালিকা উচ্চবিদ্যালয়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দৈনিক সমকালের পাঠকদের সংগঠন সুহৃদ সমাবেশের উদ্যোগে বিজ্ঞানবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা...

যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) কর্তৃক ১৮ কোটি ৫০ লাখ পাউন্ডের (প্রায়...

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান, সাজা পেলেন ১১ জন

মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনের...

মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে চম্পট

নাজমুল হাসান, মাদারীপুর ​মাদারীপুর সদর উপজেলায় ঘরে ঢুকে আইভী আক্তার (১৮) নামের...