Home সাম্প্রতিক বিএনপি বেশিদিন দেশ চালাতে পারবে না কুমিল্লায় আসিফ মাহমুদ
সাম্প্রতিক

বিএনপি বেশিদিন দেশ চালাতে পারবে না কুমিল্লায় আসিফ মাহমুদ

Share
Share

মো. ইয়াসিন সরকার, কুমিল্লা

বিএনপি দীর্ঘদিন দেশ পরিচালনা করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ।
শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লা নগরীর দেশপ্রিয় কনভেনশন সেন্টারে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সদস্য যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইতোমধ্যে তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। জনগণের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্য নিয়ে দলটি কাজ করছে। তিনি দাবি করেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এনসিপিই প্রথম ছায়া বাজেট প্রণয়ন করেছে।
দলের সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমর্থন এনসিপির প্রতি বাড়ছে। দলটি সিটি করপোরেশন নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। আগামী শীতের মধ্যে ধাপে ধাপে বিভিন্ন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, মেয়র পদে এনসিপির সম্ভাব্য প্রার্থী হিসেবে তারিকুল ইসলামকে মনোনয়ন দেওয়া হবে। তিনি দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছেন এবং কুমিল্লাবাসী তাঁকেই মেয়র হিসেবে নির্বাচিত করবেন বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাভিদ নওরোজ শাহ। এতে বক্তব্য দেন জাতীয় যুবশক্তির সভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী তারিকুল ইসলাম, আবু বকর মজুমদারসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
ঈদ পুনর্মিলনী ও নতুন সদস্যদের যোগদান উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেঘনায় মানবিক কাজে দৃষ্টান্ত স্থাপন করছেন প্রবাসী সাইয়িদ খোকন

  নিজ এলাকা থেকে শুরু করে মেঘনা উপজেলার বিভিন্ন এলাকায় মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসছেন সৌদি আরবপ্রবাসী সাইয়িদ খোকন। প্রবাসে থেকেও নিজ...

নবম পে-স্কেল হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন তিন শর্তে

নবম জাতীয় পে-স্কেল ঘোষিত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এর আওতায় নেওয়ার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আর্থিক সংশ্লেষ এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ওপর নির্ভর করবে...

Related Articles

মাত্র ৪ মাসেই কুরআনের হাফেজ ৮ বছরের শিশু সাজিদ

কঠোর অধ্যবসায় ও অলৌকিক মেধার স্বাক্ষর রেখে মাত্র চার মাসে পবিত্র কুরআনের...

ঝোপে মিলল একাধিক মামলার আসামির মরদেহ : স্ত্রী বললেন, ‘পরিবার ধ্বংস করেছে’

চট্টগ্রামের কর্ণফুলীতে ঝোপঝাড়ের ভেতর থেকে দিল মোহাম্মদ (৪৮) নামে একাধিক মামলার এক...

বেনজীর আহমেদকে দুবাই থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান...

বেঁচে থাকতে নির্বাচন থেকে কেউ সরাতে পারবে না’: বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনি মাঠে নেতাকর্মী...