Home আঞ্চলিক বিদ্যুৎ বিভ্রাট, সিরাজগঞ্জের হাসপাতালে চিকিৎসা চলে মোমের আলোতে
আঞ্চলিক

বিদ্যুৎ বিভ্রাট, সিরাজগঞ্জের হাসপাতালে চিকিৎসা চলে মোমের আলোতে

Share
Share

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেনারেটর অচল থাকায় বিদ্যুৎ চলে গেলেই চরম ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনেরা। লোডশেডিংয়ের সময় চিকিৎসক ও নার্সদের মোমবাতি ও টর্চের আলোয় জরুরি সেবা দিতে হচ্ছে। এতে নিয়মিত সেবাদান ব্যাহত হচ্ছে, বন্ধ রাখতে হচ্ছে অস্ত্রোপচারসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম।

শুক্রবার রাতে হাসপাতালে লোডশেডিং চলাকালে টর্চের আলোয় রোগীকে সেবা দেওয়ার একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। হাসপাতালজুড়ে তখন নেমে আসে ঘন অন্ধকার।

হাসপাতাল সূত্রে জানা যায়, ২০১৪ সালে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে একটি জেনারেটর বরাদ্দ দেওয়া হয়। তবে জ্বালানি তেলের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় সেটি দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে আছে।

এ অবস্থায় লোডশেডিং হলে রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগ বাড়ছে। প্রায়ই অস্ত্রোপচার স্থগিত রাখতে হচ্ছে।

চিকিৎসা নিতে আসা স্বর্ণা রানী বলেন, ‘বিদ্যুৎ চলে গেলে হাসপাতালজুড়ে ভুতুড়ে পরিবেশ তৈরি হয়। এ সময় মেয়েরা টিউবওয়েল থেকে পানি আনতেও ভয় পায়।’

আরেক রোগী শেফালী খাতুন বলেন, ‘তীব্র গরমে এমনিতেই কষ্টে আছি। তার ওপর বিদ্যুৎ না থাকলে রোগীরা হাঁসফাঁস করতে থাকে, অনেকেই আরও অসুস্থ হয়ে পড়ে।’

রোগী সাইফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কোটি কোটি টাকা ব্যয়ে হাসপাতাল ভবন ও জেনারেটর দেওয়া হয়েছে। কিন্তু সেটিই যদি চালু না থাকে, তাহলে এসবের উপকার কী?’

হাসপাতালের চিকিৎসক ও নার্সরা জানান, লোডশেডিংয়ের সময় মোমবাতি ও টর্চের আলোয় জরুরি সেবা দিতে গিয়ে নানা সমস্যায় পড়তে হচ্ছে।

সিনিয়র স্টাফ নার্স শিলা খাতুন বলেন, ‘ক্যানোলা পরানো, স্যালাইন ও ইনজেকশন দেওয়া—সবই কঠিন হয়ে পড়ে। রোগীরা ক্ষুব্ধ হন, পরিস্থিতি সামলাতে আমাদের হিমশিম খেতে হয়।’

আবাসিক চিকিৎসক (আরএমও) ইমরান রসুল সায়েম বলেন, বিদ্যুৎ না থাকলে নেবুলাইজার, অক্সিজেন সরবরাহ ও অপারেশন থিয়েটার চালু রাখা কঠিন হয়ে পড়ে। জেনারেটর সচল করা গেলে এসব সমস্যা অনেকটাই কমে আসবে।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, ‘জ্বালানি তেলের সংকটের কারণে জেনারেটর চালু রাখা যাচ্ছে না। আমরা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে ডাবল ফিডার লাইনের জন্য প্রস্তাব দিয়েছি। আশা করছি, এটি চালু হলে বিদ্যুৎ–সংকট অনেকটাই কমবে।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর এলাকায় বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়ার কর্মসূচি শুরু...

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ২৭টি পরিবারের মধ্যে ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ...

Related Articles

গোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলীনগর বালিকা উচ্চবিদ্যালয়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দৈনিক সমকালের পাঠকদের সংগঠন সুহৃদ সমাবেশের উদ্যোগে বিজ্ঞানবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা...

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান, সাজা পেলেন ১১ জন

মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনের...

মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে চম্পট

নাজমুল হাসান, মাদারীপুর ​মাদারীপুর সদর উপজেলায় ঘরে ঢুকে আইভী আক্তার (১৮) নামের...

বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর...