Home জাতীয় অপরাধ রাজশাহীতে ২২০০ পিস ইয়াবা উদ্ধার
অপরাধ

রাজশাহীতে ২২০০ পিস ইয়াবা উদ্ধার

Share
Share

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী


রাজশাহী মহানগরের চন্দ্রিমা আবাসিক এলাকায় মাদকবিরোধী অভিযানে একটি সাততলা ভবনের কেয়ারটেকারের কক্ষ থেকে প্রায় ২ হাজার ২০০ পিস ইয়াবা ও নগদ ৩৯ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, চন্দ্রিমা থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকার ২৩৬ নম্বর হোল্ডিংয়ের একটি সাততলা ভবনের কেয়ারটেকার মো. মোশারফ হোসেনের ব্যবহৃত কক্ষে অভিযান চালানো হয়। তিনি রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ওই ভবনের গ্যারেজসংলগ্ন একটি কক্ষে বসবাস করতেন।

অভিযানকালে তাঁর কক্ষ তল্লাশি করে প্রায় ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদক ও নগদ অর্থ জব্দ করেছে পুলিশ।

পুলিশের ধারণা, উদ্ধার হওয়া ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চন্দ্রিমা থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতে অন্তঃসত্ত্বা নারীদের পুষ্টিকর খাবারের প্যাকেটে মৃত সাপ, তীব্র ক্ষোভ ও উদ্বেগ

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সরকারি পুষ্টি সহায়তা কর্মসূচির আওতায় বিতরণ করা খাদ্যের নিরাপত্তা নিয়ে বড় ধরনের কেলেঙ্কারি ও চরম গাফিলতির অভিযোগ উঠেছে। রাজ্যের পন্ধুর্না...

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘পার্টনার’ প্রকল্পের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Related Articles

পাবনায় কিশোরী ধর্ষণ-হত্যার জেরে অগ্নিসংযোগ ৩ জনের মৃত্যু

পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে গণধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের জেরে আসামিদের ঘরবাড়িতে...

গফরগাঁওয়ে জন্মদিন পালনের পর কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরে এক নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বন্ধুদের সাথে...

কক্সবাজারে ডাকাতির ঘটনায় মা ও মেয়েকে ধর্ষণের অভিযোগ, আটক ৬

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় ডাকাতির পর এক গৃহবধূ ও তাঁর কিশোরী মেয়েকে...

প্রকৌশলীর ঘুষ নেওয়ার ভিডিও ফেসবুকে, বললেন—‘আমি কি এক হাজার টাকা নেওয়ার প্লেয়ার?’

দিনাজপুরের বিরামপুর উপজেলায় সড়ক নির্মাণকাজের সময় উপসহকারী প্রকৌশলী হামিদুল ইসলামের বিরুদ্ধে ঠিকাদারের...