Home সাম্প্রতিক মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেওয়ায় প্রতিবাদ ও ফেরতের দাবি
সাম্প্রতিক

মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেওয়ায় প্রতিবাদ ও ফেরতের দাবি

Share
Share

বাগেরহাটের হযরত খানজাহান আলী (রহ.) মাজারসংলগ্ন দিঘি থেকে একটি নারী কুমির সরিয়ে নেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে মাজার কর্তৃপক্ষ। কুমিরটি দিঘিতে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় প্রশাসন জানায়, জননিরাপত্তার স্বার্থে জরুরি সভার সিদ্ধান্তে কুমিরটি সরিয়ে নেওয়া হয়। বুধবার (৩ জুন) বন বিভাগের একটি দল দিঘি থেকে কুমিরটি উদ্ধার করে খুলনার উদ্দেশে নিয়ে যায়।

এর আগে সোমবার রাতে দিঘিতে গোসলে নেমে ৮ বছর বয়সী এক শিশু কুমিরের আক্রমণে নিহত হয়। ওই ঘটনার পর মঙ্গলবার রাতে প্রশাসন কুমিরটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

মঙ্গলবার রাতের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার কুমিরটি দিঘি থেকে সরিয়ে নেওয়া হয়। তবে এ ঘটনায় মাজার কর্তৃপক্ষ অসন্তোষ প্রকাশ করেছে।

মাজার কর্তৃপক্ষের দাবি, কুমিরটি দীর্ঘদিন ধরে মাজারের ঐতিহ্যের অংশ হিসেবে পরিচিত। তাদের মতে, নিরাপত্তা জোরদার করার মাধ্যমে কুমিরটি দিঘিতেই রাখা যেত।

মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, কুমিরটি সরিয়ে নেওয়ার আগে নিরাপত্তা বিষয়ে আলোচনা চলছিল। কিন্তু প্রশাসন হঠাৎ করেই কুমিরটি সরিয়ে নেয়।

তিনি আরও বলেন, “আমরা চাই, কুমিরটি আবার দিঘিতে ফিরিয়ে আনা হোক।”

দর্শনার্থীদের একাংশ কুমিরটিকে মাজারের ঐতিহ্য হিসেবে উল্লেখ করে দিঘিতে রাখার পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে স্থানীয় প্রশাসন বলছে, মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন বলেন, জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই কুমিরটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘১০ লাখ টাকা খরচ করেও বাঁচানো গেল না’: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

‘আমার একটামাত্র ছেলে, জমানো ১০ লাখ টাকা খরচ করেও তাকে বাঁচাতে পারলাম না’-বুক চাপড়ে এভাবেই আকুল বিলাপ করছিলেন চট্টগ্রাম বন্দরের অবসরপ্রাপ্ত কর্মজীবী মাহবুবুল...

মাত্র ৪ মাসেই কুরআনের হাফেজ ৮ বছরের শিশু সাজিদ

কঠোর অধ্যবসায় ও অলৌকিক মেধার স্বাক্ষর রেখে মাত্র চার মাসে পবিত্র কুরআনের সম্পূর্ণ ৩০ পারা হিফজ সম্পন্ন করেছে আট বছর বয়সী শিশু মো....

Related Articles

যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) কর্তৃক ১৮ কোটি ৫০ লাখ পাউন্ডের (প্রায়...

মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎‎বাংলাদেশ রেলওয়ের সাম্প্রতিক এক বৈঠকে মোংলা-ঢাকা রুটে একজোড়া নতুন আন্তঃনগর...

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান, সাজা পেলেন ১১ জন

মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনের...

মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে চম্পট

নাজমুল হাসান, মাদারীপুর ​মাদারীপুর সদর উপজেলায় ঘরে ঢুকে আইভী আক্তার (১৮) নামের...