Home জাতীয় অপরাধ উখিয়ার সীমান্ত এলাকায় ৯০ হাজার ইয়াবা উদ্ধার, কাউকে আটক করা যায়নি
অপরাধআঞ্চলিক

উখিয়ার সীমান্ত এলাকায় ৯০ হাজার ইয়াবা উদ্ধার, কাউকে আটক করা যায়নি

Share
Share

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা বলে জানিয়েছে বাহিনীটি।
মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী সীমান্ত এলাকার উলুবনিয়া মাইন্যার গুদা ঘের এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানকালে পানিতে ভাসমান অবস্থায় পরিত্যক্ত কাপড়ের ব্যাগের দুটি পোটলা উদ্ধার করা হয়। পরে ওই পোটলাগুলো থেকে নীল রঙের বায়ুরোধী ৯টি প্যাকেটে রাখা ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
বিজিবি জানায়, দীর্ঘ সময় তল্লাশি চালানো হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের ধারণা, সীমান্ত এলাকায় কড়া নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে চোরাকারবারীরা ইয়াবাগুলো পানিতে লুকিয়ে রেখে পালিয়ে যায়।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, মাদক চোরাচালান ও সংশ্লিষ্ট অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজিবির রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী অভিযানে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতে অন্তঃসত্ত্বা নারীদের পুষ্টিকর খাবারের প্যাকেটে মৃত সাপ, তীব্র ক্ষোভ ও উদ্বেগ

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সরকারি পুষ্টি সহায়তা কর্মসূচির আওতায় বিতরণ করা খাদ্যের নিরাপত্তা নিয়ে বড় ধরনের কেলেঙ্কারি ও চরম গাফিলতির অভিযোগ উঠেছে। রাজ্যের পন্ধুর্না...

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘পার্টনার’ প্রকল্পের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Related Articles

পাবনায় কিশোরী ধর্ষণ-হত্যার জেরে অগ্নিসংযোগ ৩ জনের মৃত্যু

পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে গণধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের জেরে আসামিদের ঘরবাড়িতে...

গফরগাঁওয়ে জন্মদিন পালনের পর কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরে এক নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বন্ধুদের সাথে...

কক্সবাজারে ডাকাতির ঘটনায় মা ও মেয়েকে ধর্ষণের অভিযোগ, আটক ৬

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় ডাকাতির পর এক গৃহবধূ ও তাঁর কিশোরী মেয়েকে...

প্রকৌশলীর ঘুষ নেওয়ার ভিডিও ফেসবুকে, বললেন—‘আমি কি এক হাজার টাকা নেওয়ার প্লেয়ার?’

দিনাজপুরের বিরামপুর উপজেলায় সড়ক নির্মাণকাজের সময় উপসহকারী প্রকৌশলী হামিদুল ইসলামের বিরুদ্ধে ঠিকাদারের...