Home জাতীয় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার স্থানান্তরে শিগগিরই স্থান নির্ধারণের কাজ শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার স্থানান্তরে শিগগিরই স্থান নির্ধারণের কাজ শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Share
Share

মো. ইয়াসিন সরকার, কুমিল্লা

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার শহরের বাইরে স্থানান্তরের লক্ষ্যে উপযুক্ত স্থান নির্ধারণের কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আধুনিক প্রযুক্তির সহায়তায় সম্ভাব্য স্থানগুলো পর্যালোচনা করে নতুন কারাগার নির্মাণের জন্য উপযুক্ত স্থান নির্বাচন করা হবে।
মঙ্গলবার (২ জুন) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে কুমিল্লার রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সামনের প্রাচীর পূর্বনির্ধারিত স্থানে নির্মাণের যৌক্তিকতা তুলে ধরেন অংশগ্রহণকারীরা। এ সময় কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারকে শহরের বাইরে স্থানান্তরের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ জন্য সম্ভাব্য স্থানগুলো দ্রুত পর্যালোচনা করা হবে। উপযুক্ত স্থান চূড়ান্ত হওয়ার পর পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, কারাগার স্থানান্তরের উদ্যোগ বাস্তবায়িত হলে নগর পরিকল্পনা, যান চলাচল এবং জনসেবার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে কারাগার-সংক্রান্ত বিদ্যমান অবকাঠামোগত সমস্যারও সমাধান হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বেরোবি ক্যাফেটেরিয়ার ব্যবহৃত প্লেটে কুকুরের মুখ, স্বাস্থ্যঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ব্যবহৃত খাবারের প্লেটে কুকুরের মুখ দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে...

চুয়েট ক্যাম্পাসের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

  চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসের একটি পুকুরে গোসল করতে নেমে ডুবে অর্ণব সাহা নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের...

Related Articles

রাকসুর জিএস আম্মার ও শিবিরের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে উপাচার্যকে শিক্ষকদের আবেদন

  রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন...

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রতিমন্ত্রীর

  মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম...

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

  বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে

মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের...