Home সারা দেশ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৩৪
সারা দেশস্বাস্থ্যহাম

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৩৪

Share
Share

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৩৩৪ জন।
মঙ্গলবার (২ জুন) স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৪২ জনের হাম শনাক্ত হয়েছে। বাকিরা হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, রোগটির বিস্তার রোধে টিকাদান কার্যক্রম জোরদারের পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। শিশুদের হাম প্রতিরোধী টিকা গ্রহণ নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। তাই উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখার বিষয়ে সতর্ক থাকতে হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বেরোবি ক্যাফেটেরিয়ার ব্যবহৃত প্লেটে কুকুরের মুখ, স্বাস্থ্যঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ব্যবহৃত খাবারের প্লেটে কুকুরের মুখ দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে...

চুয়েট ক্যাম্পাসের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

  চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসের একটি পুকুরে গোসল করতে নেমে ডুবে অর্ণব সাহা নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের...

Related Articles

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

দেশের চার বিভাগে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ...

প্রচণ্ড গরমে লেবুপানি: স্বস্তি ও সুস্থতার সহজ উপায়

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী প্রচণ্ড গরমে সুস্থ থাকতে সবারই সচেতন হওয়া প্রয়োজন।...

মাথাব্যথার ধরন বদলাচ্ছে? হতে পারে ব্রেন টিউমারের সতর্কসংকেত

মাথাব্যথা একটি সাধারণ সমস্যা। কাজের চাপ, পর্যাপ্ত ঘুমের অভাব, দীর্ঘক্ষণ মোবাইল বা...

পাবনায় ১৬ জনের শরীরে এইচআইভি শনাক্ত, ৭ জনই সমকামী

পাবনায় এখন পর্যন্ত ১৬ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সাতজন...