এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি)
জামালপুরের ইসলামপুরে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাওয়ার সময় গলায় মাংস আটকে মো. ইয়াসিন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের ঈদের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার পোড়ারচর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের।
ইয়াসিন নয়াপাড়া এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় বটচর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে কোরবানি দেওয়ার পর পরিবারের সদস্যদের সঙ্গে দুপুরের খাবার খাচ্ছিল ইয়াসিন। একপর্যায়ে তার গলায় মাংস আটকে যায়। এতে সে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডা. আবু তাহের বলেন, হাসপাতালে আনার আগেই কিশোরটির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় মাংস আটকে শ্বাসরোধের কারণে তার মৃত্যু হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার এবং ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘এখতিয়ারবহির্ভূত তৎপরতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের’ অভিযোগ...
ByDesk ReportJuly 29, 2026আর্জেন্টিনার অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল দলে অভিষেকের মাধ্যমে ইতিহাস গড়েছেন স্টিফেন ‘কিকি’ রামোস। ১৭ বছর বয়সী এই উইঙ্গার প্রথম হাইতিয়ান বংশোদ্ভূত ফুটবলার হিসেবে...
ByDesk ReportJuly 29, 2026ব্রাজিলের রিও ডি জেনিরোতে তীব্র ঝড়ো হাওয়ায় একটি দেয়াল ধসে সাবেক...
ByDesk ReportJuly 30, 2026বরিশালের গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের রুটির মধ্যে ব্লেড...
ByDesk ReportJuly 30, 2026হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনায় গুরুতর আহত...
ByDesk ReportJuly 30, 2026আর্জেন্টিনায় দাবানল মোকাবিলার এক প্রশিক্ষণ চলাকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন ক্রু...
ByDesk ReportJuly 30, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment