Home আঞ্চলিক জামালপুরে নদীতে গোসল করতে গিয়ে এক মাদ্রাসা ছাত্রী নিখোঁজ
আঞ্চলিকআবহাওয়া

জামালপুরে নদীতে গোসল করতে গিয়ে এক মাদ্রাসা ছাত্রী নিখোঁজ

Share
Share

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি):জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে গোসল করতে নেমে শাকিলা আক্তার (১০) নামে এক মাদ্রাসাছাত্রী নিখোঁজ হয়েছে।

রবিবার (২৪ মে) বিকেলে উপজেলার দক্ষিণ লংকারচর এলাকার আইনুলের খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ শাকিলা ওই এলাকার আবু সাইদের মেয়ে। সে স্থানীয় লংকারচর নূরে জান্নাত মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকেলে শাকিলা তার দুই বান্ধবী লামিয়া ও সুমাইয়ার সঙ্গে জিঞ্জিরাম নদীতে গোসল করতে নামে। ১৫-২০ মিনিট সাঁতার কাটার একপর্যায়ে হঠাৎ তারা তিনজনই স্রোতের তোড়ে ভেসে যায়। পরে লামিয়া ও সুমাইয়া কোনোমতে তীরে উঠতে পাড়লেও শাকিলা নিখোঁজ হয়।

স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদ ও শাহাদত হোসেন বলেন, দুই কিশোরী তীরে উঠে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখোঁজি শুরু করেন। তবে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ শাকিলার কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। স্থানীয়রা নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তা কামনা করেছেন।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার কামরুজ্জামান জানান, দেওয়ানগঞ্জে ডুবুরি দল নেই। ডুবে যাওয়ার ঘটনা ঘটলে জামালপুর থেকে ডুবুরি দল আনতে হয়। শাকিলা নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে সংবাদ দেওয়া হয়েছে। রাতে শাকিলাকে খুঁজে পাওয়া না গেলে সকালে খোঁজা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আবারও মুখোমুখি হতে পারে স্পেন–আর্জেন্টিনা, নভেম্বরে হতে পারে ফিনালিসিমা

২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ শেষ হতে না হতেই আবারও স্পেন ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। বিশ্বকাপের পর এবার ইউরো চ্যাম্পিয়ন...

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত, জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম

  সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত...

Related Articles

মাদ্রাসার আবাসিক কক্ষে ১১ বছরের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালের গৌরনদীতে একটি আবাসিক মহিলা মাদ্রাসার কক্ষ থেকে জান্নাতুল ফেরদাউস (১১) নামে...

নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, জড়িতদের শনাক্তে তদন্ত

নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জে অবস্থিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা...

মুরাদনগর বাসস্ট্যান্ড থেকে নিখোঁজ শিশু উদ্ধার, স্বজনদের সন্ধানে পুলিশ

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে...

টেকনাফে ফের শিশু অপহরণ, মুক্তিপণ দাবি

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নে ফের এক শিশুকে অপহরণের...