Home জাতীয় অপরাধ বিবিএম নিউজে সংবাদ ভাইরালের পর ফেরত দেওয়া হলো বিএনপি নেতাদের নেওয়া দরিদ্রদের ৪ হাজার ভিজিএফ কার্ড
অপরাধ

বিবিএম নিউজে সংবাদ ভাইরালের পর ফেরত দেওয়া হলো বিএনপি নেতাদের নেওয়া দরিদ্রদের ৪ হাজার ভিজিএফ কার্ড

Share
Share

বিবিএম নিউজে প্রকাশিত ‘দরিদ্রদের জন্য বরাদ্দ ৪ হাজার ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের হাতে’—এমন সংবাদ ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে বিতর্কিত সেই ভিজিএফ কার্ডগুলো ফেরত দিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বগারচর ইউনিয়নের জন্য বরাদ্দ হওয়া ৪ হাজার ২৪টি ভিজিএফ কার্ড ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশের কাছ থেকে স্থানীয় বিএনপি নেতাদের হাতে তুলে দেওয়ার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিয়ে অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনার পর বিতর্কের মুখে স্থানীয় বিএনপি নেতারা কার্ডগুলো চেয়ারম্যানের কাছে ফেরত দেন বলে জানা গেছে।
ইউনিয়ন পরিষদ কার্যালয় ও স্থানীয় সূত্র বলছে, গত বৃহস্পতিবার বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকে কার্ডগুলো গ্রহণ করেন স্থানীয় বিএনপি নেতারা। তবে শুরু থেকেই দলীয়ভাবে কার্ড নেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছিল উপজেলা বিএনপি।
বগারচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বুলাল বলেন, ‘দলীয় কোনো নির্দেশনা না থাকায় কার্ডগুলো চেয়ারম্যানের কাছেই রেখে আমরা চলে আসি। বিএনপির কোনো নেতাকর্মী ভিজিএফ কার্ড নেয়নি।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সও শুরু থেকেই দলীয়ভাবে কার্ড নেওয়ার অভিযোগ নাকচ করে আসছিলেন।
এ বিষয়ে বক্তব্য জানতে বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মন্তব্য করতে রাজি হননি।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, বিএনপি নেতাদের কাছে দেওয়া কার্ডগুলো ফেরত নেওয়া হয়েছে। সরকারি নীতিমালা অনুযায়ী প্রকৃত উপকারভোগীদের মধ্যে এসব কার্ড বিতরণ করা হবে। কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে...

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির...

Related Articles

আনোয়ারায় মা-বাবাকে কুপিয়ে হত্যা: রক্তমাখা কাঁচিসহ একমাত্র ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কলহের জেরে নিজ মা-বাবাকে কাঁচি দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যার...

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নিখোঁজ নারীর পরিচয় মিলেছে

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলন্ত ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া নারীর...

কারামুক্ত হলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট তিনটি মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ...

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটে নিজ বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে...