Home আন্তর্জাতিক হোয়াইট হাউসের বাইরে গুলি চালানো ব্যক্তি নিজেকে ‘যিশুখ্রিষ্ট’ দাবি করতেন
আন্তর্জাতিক

হোয়াইট হাউসের বাইরে গুলি চালানো ব্যক্তি নিজেকে ‘যিশুখ্রিষ্ট’ দাবি করতেন

Share
Share

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের বাইরে গুলি চালানো নাস্যায়ার বেস্ট (২১) নিজেকে ‘যিশুখ্রিষ্ট’ দাবি করতেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। শনিবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের একটি নিরাপত্তা চেকপয়েন্ট লক্ষ্য করে গুলি চালানোর পর সিক্রেট সার্ভিসের সদস্যদের পাল্টা গুলিতে তিনি নিহত হন।

দ্য নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে ১৭ নম্বর নর্থওয়েস্ট স্ট্রিট এলাকায় বেস্টকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে তিনি একটি চেকপয়েন্ট লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। তাৎক্ষণিকভাবে সিক্রেট সার্ভিসের সদস্যরা পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ ঘটনায় একজন পথচারী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বেস্ট মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। হোয়াইট হাউসের আশপাশে ঘোরাফেরার কারণে তিনি আগে থেকেই সিক্রেট সার্ভিসের নজরদারিতে ছিলেন। আদালতের একটি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি হোয়াইট হাউসের আশপাশে যেতেন বলেও জানা গেছে।

আদালতের নথি অনুযায়ী, গত জুনে যান চলাচলে বাধা দেওয়ার অভিযোগে তাকে মানসিক চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছিল। পরে জুলাইয়ে বেআইনিভাবে প্রবেশের অভিযোগে আবারও গ্রেপ্তার করা হয়। ওই মামলার নথিতে উল্লেখ করা হয়, বেস্ট নিজেকে যিশুখ্রিষ্ট দাবি করেছিলেন এবং গ্রেপ্তার হতে চেয়েছিলেন।

ঘটনার পর এফবিআই পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, এফবিআই ঘটনাস্থলে রয়েছে এবং সিক্রেট সার্ভিসকে সহায়তা করছে।

সাংবাদিকদের মধ্যে আতঙ্ক

গুলির শব্দে হোয়াইট হাউসে দায়িত্ব পালনরত সাংবাদিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মার্কিন সংবাদমাধ্যম এবিসির সিনিয়র হোয়াইট হাউস সংবাদদাতা সেলিনা ওয়াং বলেন, তিনি নর্থ লনে ভিডিও ধারণ করছিলেন। এ সময় টানা গুলির শব্দ শুনে সাংবাদিকদের দ্রুত প্রেস ব্রিফিং কক্ষে আশ্রয় নিতে বলা হয়।

ঘটনার পরপরই সিক্রেট সার্ভিস হোয়াইট হাউস এলাকা লকডাউন করে। প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে লকডাউন তুলে নেওয়া হয়।

রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়া

ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলের নেতারাই এ ঘটনার নিন্দা জানিয়েছেন।

হাউস স্পিকার মাইক জনসন বলেন, প্রেসিডেন্টকে রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া সিক্রেট সার্ভিস সদস্যদের প্রতি তিনি কৃতজ্ঞ।

ডেমোক্র্যাট প্রতিনিধি বেটি ম্যাককলাম বলেন, মতপার্থক্যের সমাধান সহিংসতার মাধ্যমে নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় হওয়া উচিত।

ট্রাম্পের প্রতিক্রিয়া

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন।

তিনি লেখেন, “হোয়াইট হাউসের কাছে এক বন্দুকধারীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ। এটি প্রমাণ করে, ভবিষ্যতের সব প্রেসিডেন্টের জন্য ওয়াশিংটন ডিসিতে আরও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা কতটা জরুরি।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘১০ লাখ টাকা খরচ করেও বাঁচানো গেল না’: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

‘আমার একটামাত্র ছেলে, জমানো ১০ লাখ টাকা খরচ করেও তাকে বাঁচাতে পারলাম না’-বুক চাপড়ে এভাবেই আকুল বিলাপ করছিলেন চট্টগ্রাম বন্দরের অবসরপ্রাপ্ত কর্মজীবী মাহবুবুল...

মাত্র ৪ মাসেই কুরআনের হাফেজ ৮ বছরের শিশু সাজিদ

কঠোর অধ্যবসায় ও অলৌকিক মেধার স্বাক্ষর রেখে মাত্র চার মাসে পবিত্র কুরআনের সম্পূর্ণ ৩০ পারা হিফজ সম্পন্ন করেছে আট বছর বয়সী শিশু মো....

Related Articles

হাঙ্গেরিতে কবর খোঁড়ার প্রতিযোগিতা: ১ম পুরস্কার ৭৮ হাজার টাকা

মৃত্যু নিয়ে সামাজিক ভয় ও সংকোচ দূর করা এবং কবর খোঁড়ার মতো...

যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) কর্তৃক ১৮ কোটি ৫০ লাখ পাউন্ডের (প্রায়...

হরমুজ প্রণালিতে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০ জাহাজে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে ফের ভয়াবহ সামরিক সংঘাত শুরু হয়েছে। মার্কিন...

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাওয়াতি...