Home আন্তর্জাতিক চীনের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৯০
আন্তর্জাতিকদুর্ঘটনা

চীনের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৯০

Share
Share

চীনের উত্তরাঞ্চলের শানঝি প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
শানঝি প্রদেশের থংচৌ গ্রুপ পরিচালিত লিউশেনইউ কয়লা খনিতে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় খনিটিতে ২৪৭ জন শ্রমিক কর্মরত ছিলেন বলে জানা গেছে।
বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে শত শত উদ্ধারকর্মী মোতায়েন করা হয়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা স্ট্রেচারে আহতদের বহন করছেন এবং খনির বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে একাধিক অ্যাম্বুলেন্স।
এ ঘটনায় আহত শতাধিক শ্রমিককে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও উদ্ধার অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা এবং জীবিতদের উদ্ধারে কোনো ধরনের অবহেলা না করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, খনি পরিচালনাকারী প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তাকে ইতোমধ্যে আটক করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রকাশ্যে এলো রামিসার ধর্ষক ও হত্যাকারী সোহেলের যত অপকর্ম

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার পর প্রধান আসামি সোহেল রানার অতীত জীবনের নানা অপরাধ ও অপকর্মের...

নওগাঁয় ব্রাজিলের ৪০০ ফুট পতাকা, যুক্ত ছিলেন আর্জেন্টিনার সমর্থকরাও

ফুটবল মানেই চিরপ্রতিদ্বন্দ্বিতা, কিন্তু নওগাঁর পোরশা উপজেলায় দেখা গেল এর সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপ...

Related Articles

আইপিএলে ক্লাসেনের ঐতিহাসিক কীর্তি: চার নম্বরে নেমে গড়লেন অনন্য রেকর্ড

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে এক অনন্য...

আমিরাতে কন্যাকে ফেলে হত্যার পর মায়ের আত্মহত্যা

সংযুক্ত আরব আমিরাতে পাঁচ বছর বয়সী কন্যাসন্তানকে বহুতল ভবন থেকে নিচে ফেলে...

পশ্চিমাদের সমকামিতা নীতির সমালোচনার পরপরই সেনেগালের প্রধানমন্ত্রীক বরখাস্ত, সরকার ভেঙে দিলেন প্রেসিডেন্ট

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে কয়েক মাসের তীব্র রাজনৈতিক টানাপোড়েন ও ক্ষমতার দ্বন্দ্বের...

সৌদি আরবে এ পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ২৭...