Home জাতীয় অপরাধ মিরপুর ১১ নম্বর বাউনিয়াবাদে হামলার অভিযোগ দুই বোন আহত, এলাকায় উত্তেজনা
অপরাধসাম্প্রতিক

মিরপুর ১১ নম্বর বাউনিয়াবাদে হামলার অভিযোগ দুই বোন আহত, এলাকায় উত্তেজনা

Share
Your paragraph text (20 x 25 in) - 2
Share

ঢাকা প্রতিনিধি

রাজধানীর মিরপুর ১১ নম্বরের বাউনিয়াবাদ এলাকায় দুই পক্ষের সংঘর্ষে দুই বোন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে বাউনিয়াবাদ কাঁচা বাজারের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরপাড় এলাকার বাসিন্দা আবুল ফকিরের দুই মেয়ে মোছা. নার্গিস ও মোছা. পাখির সঙ্গে কয়েকজনের কথা-কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা পাখিকে চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, ‘কাইল্লা মোতালেব’ ও ‘চোরা সাহিন’সহ ৮–১০ জনের একটি দল এ হামলায় জড়িত ছিল।

এলাকাবাসীর আরও অভিযোগ, পল্লবী ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ইব্রাহিম খলিলের অনুসারীদের সঙ্গে জড়িত একটি পক্ষের কারণে এলাকায় আতঙ্ক ও অস্থিরতা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে...

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির...

Related Articles

মোজতবা খামেনি পারমাণবিক অস্ত্র তৈরিতে বাবার চেয়েও বেশি আগ্রহী: মার্কিন গোয়েন্দা সংস্থা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তাঁর প্রয়াত বাবা আয়াতুল্লাহ আলী...

কলকাতায় মুসলিম বিক্ষোভকারীকে ‘হে মোল্লা’ লিখে পাঠানো হলো শূকরের মাংস!

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার শিয়ালদহ ও রাজাবাজার সংলগ্ন এলাকায় ককরোচ জনতা পার্টির (সিজেপি)...

ভূমিকম্পে কাঁপলো ইরান

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশে ৪.৬ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে।...

হোয়াইট হাউসের ডিনারে সমকামীদের তীব্র কটাক্ষ ট্রাম্পের

প্রথাগত মেজাজ বজায় রেখে আবারও তীব্র বিতর্কের জন্ম দিলেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে...