Home জাতীয় যমুনা সেতুতে একদিনে টোল আদায় ৩ কোটি ২৪ লাখ
জাতীয়

যমুনা সেতুতে একদিনে টোল আদায় ৩ কোটি ২৪ লাখ

Share
Share

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের জন্য আপন নীড়ে ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। এরই প্রভাবে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার যমুনা সেতুতে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ।

শুক্রবার (২২ মে) ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার পূর্ব প্রান্ত দিয়ে ১৮ হাজার ৮৫৯টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ ২১ হাজার ৪৫০ টাকা। অপরদিকে পশ্চিম প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১৬ হাজার ১০৭টি যানবাহন; এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৯৫০ টাকা।

দুই প্রান্ত মিলিয়ে একদিনে মোট ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন যমুনা সেতু ব্যবহার করেছে। একই সময়ে মোট টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদকে কেন্দ্র করে যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে। সেতুর উভয় প্রান্তে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের সড়কপথে যাতায়াতের প্রধান মাধ্যম হলো যমুনা সেতু। এসব জেলার যানবাহন রাজধানীসহ দেশের অন্যান্য অঞ্চলে যেতে হলে এই সেতু পার হয়েই চলাচল করতে হয়। বিকল্প কোনো সড়কপথ না থাকায় প্রতি বছর ঈদের আগে ও পরে এই সড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

ডিবিসি/এইচপি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আওয়ামী লীগের ‘ফেরা’ নিয়ে আসিফ নজরুল ও মাহফুজ আলমের স্ট্যাটাস

কার্যক্রম নিষিদ্ধ হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগের পুনরুত্থান বা ‘ফেরা’ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এই বিষয়ে অন্তর্বর্তী...

ঢাকার শাহবাগ থেকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গ্রেফতার

কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম তাজকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।...

Related Articles

চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আসামির দায় স্বীকার

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর...

এবার নারায়ণগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণ, জনতার রোষানলে যুবক

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার...

ইউক্রেনের ড্রোন হামলায় প্রাণ গেল কিশোরগঞ্জের জাহাঙ্গীরের

রাশিয়া-ইউক্রেন সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মো. জাহাঙ্গীর হোসাইন (২৭) নামে...

রাজধানীর ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল; আটক ২৩

রাজধানীর ধানমন্ডি ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ...