পোল্যান্ডে অতিরিক্ত ৫ হাজার মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপে মার্কিন সেনা উপস্থিতি কমানোর সাম্প্রতিক পদক্ষেপের পর তাঁর এ ঘোষণায় নতুন করে বিভ্রান্তি তৈরি হয়েছে।
বৃহস্পতিবার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট কারোল নাভরোৎস্কির সঙ্গে সুসম্পর্কের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি লেখেন, ‘পোল্যান্ডের বর্তমান প্রেসিডেন্ট কারোল নাভরোৎস্কির নির্বাচনে সমর্থন দিতে পেরে আমি গর্বিত। তাঁর সঙ্গে আমাদের সম্পর্কের ভিত্তিতে যুক্তরাষ্ট্র অতিরিক্ত ৫ হাজার সেনা পোল্যান্ডে পাঠাবে।’
তবে এই সেনারা কোথা থেকে পাঠানো হবে বা এতে ইউরোপে মার্কিন সেনাসংখ্যায় কী পরিবর্তন আসবে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।
ট্রাম্পের এই ঘোষণার এক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পোল্যান্ডে মোতায়েনের জন্য নির্ধারিত একটি যুদ্ধ ইউনিটের সফর স্থগিত করেন। পেন্টাগন তখন বলেছিল, ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের প্রয়োজনের সময় যথেষ্ট সহযোগিতা না করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া চলতি মাসের শুরুতে ট্রাম্প জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহারের ঘোষণাও দেন। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্ৎস ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রকে ‘অপমানিত’ বলা নিয়ে ট্রাম্প ক্ষুব্ধ ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ট্রাম্পের ঘোষণার পর পোল্যান্ডের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, এতে দেশটিতে মার্কিন সেনাসংখ্যায় বড় কোনো পরিবর্তন নাও আসতে পারে। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি বলেন, যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি প্রায় আগের পর্যায়েই থাকবে।
পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ বলেন, বর্তমানে দেশটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনা রয়েছে এবং এই সংখ্যা কমছে না।
অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, সেনা মোতায়েনের বিষয়টি কোনো শাস্তিমূলক পদক্ষেপ নয়। বৈশ্বিক নিরাপত্তা অঙ্গীকার পূরণে যুক্তরাষ্ট্র তার সামরিক সম্পদ পুনর্বিন্যাস করছে।
ন্যাটো মহাসচিব মার্ক রুটে ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, ইউরোপ ও ন্যাটোকে আরও শক্তিশালী হতে হবে এবং একক কোনো মিত্রের ওপর নির্ভরশীলতা কমাতে হবে।
রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকে পোল্যান্ড পশ্চিমা সামরিক সহায়তা পরিবহনের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। ২০২৩ সালে দেশটিতে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ‘ইউএস আর্মি গ্যারিসন পোল্যান্ড’ স্থাপন করে। বর্তমানে সেখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে।
এদিকে গত সপ্তাহে ইউরোপে নির্ধারিত দুটি মার্কিন সামরিক মোতায়েন বাতিল করে পেন্টাগন। এতে প্রায় ৫ হাজার সেনার ইউরোপ সফর স্থগিত হয়। এই সিদ্ধান্তে মার্কিন কংগ্রেসের কয়েকজন রিপাবলিকান সদস্যও সমালোচনা করেন। তাঁদের অভিযোগ, পোল্যান্ডকে না জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জার্মানির লাইপজিগ শহরের উপকণ্ঠে অবস্থিত একটি ব্যক্তিগত খামারের, খাঁচা থেকে পালিয়ে যাওয়া একটি বাঘের আক্রমণে তার এক রক্ষক গুরুতর আহত হয়েছেন। পরবর্তীতে জনসাধারণের...
ByDesk ReportMay 20, 2026দক্ষিণ লেবাননের বিভিন্ন শহরে ইসরায়েলি বিমান বাহিনীর একের পর এক নৃশংস হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই হামলায়...
ByDesk ReportMay 20, 2026ঈদুল আজহার আগে পশ্চিমবঙ্গে ষাঁড়, বলদ, গরু, বাছুর ও মহিষ জবাইয়ের ওপর...
ByDesk ReportMay 22, 2026শিশুদের জন্য টিকটক ও ইউটিউব এখনো যথেষ্ট নিরাপদ নয় বলে মন্তব্য করেছে...
ByDesk ReportMay 21, 2026ভারতের মুম্বাইয়ের বাসিন্দা শুভাঙ্গী শেঠ দীর্ঘকাল ধরে ইতালির বিখ্যাত লেক কোমো’র আলপাইন...
ByDesk ReportMay 21, 2026ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গের সব বিদ্যালয়ে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করার মাত্র...
ByDesk ReportMay 21, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment