Home জাতীয় অপরাধ সিলেটে ১ বছর ৮ মাস বয়সী নিজের মেয়েকে গলা কেটে হত্যা
অপরাধআইন-বিচার

সিলেটে ১ বছর ৮ মাস বয়সী নিজের মেয়েকে গলা কেটে হত্যা

Share
Share

সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন পুরাতন কালারুকা গ্রামে মাইমুনা জান্নাত তোহা (১ বছর ৮ মাস) নামে এক শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার মা সুবিনা বেগমের (২৫) বিরুদ্ধে।

শুক্রবার (২২ মে ২০২৬) ভোর আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশুর বাবা আমির আলী (২৮) মৃত খুরশিদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের সময় আমির আলী বাইরে ছিলেন। এ সময় নিজ বসতঘরের ভেতরে শিশুকন্যা মাইমুনা জান্নাত তোহাকে বটি দিয়ে গলা কেটে হত্যা করেন তার মা সুবিনা বেগম।

স্থানীয় লোকজনের দাবি, সুবিনা বেগম মানসিকভাবে অসুস্থ। ঘটনার পর তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ওমান থেকে কফিনবন্দী হয়ে ফিরলেন চার ভাই, পাশাপাশি দাফন আজ

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশি ভাইয়ের মরদেহ দেশে পৌঁছেছে। কফিনবন্দী অবস্থায় তাদের মরদেহ মঙ্গলবার দেশে আনা হলে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে...

গাইবান্ধায় ইয়াবাসহ বিএনপি নেতা আটক

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ইয়াবা বিক্রির সময় ফিরোজ কবির নামে এক বিএনপি নেতাকে হাতে-নাতে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার গুনভরি এলাকা...

Related Articles

চিৎকার না করলে সেদিন আমাকে ধর্ষণের চেষ্টা করত : ফারিন

‘সেদিন আল্লাহ আমাকে রক্ষা করেছেন, কিন্তু মানসিকভাবে যে কী পরিমাণ চাপা যন্ত্রণা...

আবাসিক হোটেলে সহ-সভাপতির স্ত্রীর সঙ্গে যুবদল সভাপতি, ভিডিও ভাইরাল

বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলকে কেন্দ্র করে ভোলা জেলা যুবদলের দুই নেতার...

মানিকগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি  মানিকগঞ্জ জেলা সদরের বেউথা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুই...

বোনকে নিয়ে আপত্তিকর প্রস্তাব বন্ধুকে গলা কেটে হ/ত্যা

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বন্ধুর বোনকে কটূক্তি করায় অটোচালক শরীফ মিয়াকে (২৮) হত্যার...