Home ধর্ম ও জীবন ইসলাম এবার হজের আরাফার খুতবা দেবেন শায়খ আলী আল-হুজাইফি
ইসলামধর্ম ও জীবন

এবার হজের আরাফার খুতবা দেবেন শায়খ আলী আল-হুজাইফি

Share
Share

১৪৪৭ হিজরির পবিত্র হজে আরাফার ঐতিহাসিক খুতবা দেবেন মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি। সোমবার এ তথ্য জানিয়েছে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের ধর্মবিষয়ক পরিষদ।
পরিষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস এক বিবৃতিতে জানান, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নির্দেশে শায়খ আলী আল-হুজাইফিকে এবারের আরাফার খুতবা ও নামাজের ইমামতির দায়িত্ব দেওয়া হয়েছে। এ জন্য তিনি সৌদি নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আগামী ৯ জিলহজ, অর্থাৎ ২৬ মে মঙ্গলবার হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন। ওইদিন মসজিদে নামিরায় উপস্থিত লাখো হাজির উদ্দেশে হজের খুতবা প্রদান করবেন শায়খ আলী আল-হুজাইফি। প্রতি বছরের মতো এবারও আরাফার খুতবা বিশ্বের বিভিন্ন ভাষায় সরাসরি সম্প্রচার করা হবে।
হজের অন্যতম গুরুত্বপূর্ণ রোকন হলো আরাফার ময়দানে অবস্থান করা। ৯ জিলহজ দিনের যেকোনো সময় সামান্য সময়ের জন্য হলেও সেখানে অবস্থান করতে হয়। ইসলামের ইতিহাসে এই দিনেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন। খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে ইবাদত ও দোয়ায় মশগুল থাকেন।
শায়খ ড. আলী আল-হুজাইফি ১৯৪৭ সালের ২২ মে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭২ সালে রিয়াদের ইমাম মুহাম্মদ ইবনে সাউদ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে শরিয়াহ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি আইনে স্নাতকোত্তর ও পিএইচডি সম্পন্ন করেন।
১৯৭৭ সালে তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ ও হাদিস বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৭৯ সাল থেকে তিনি মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ১৯৮১ সালের রমজানে মসজিদুল হারামে তারাবির নামাজে ইমামতি করেন এবং ১৯৮৭ সালে কিছু সময় কুবা মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করেন।
সুমধুর কোরআন তিলাওয়াতের জন্য মুসলিম বিশ্বে ব্যাপক পরিচিত শায়খ আল-হুজাইফি বর্তমানে কিং ফাহাদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্সের উচ্চ কমিটির সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বেও রয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ ও চামড়াজাত পণ্য আমদানি বাড়ানোর আহ্বান

রাজধানীর খাদ্য মন্ত্রণালয়ে রোববার খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইন-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ...

বিশ্বকাপ জয়ের লক্ষ্য ইংল্যান্ডে টুখেলের অভিনব ‘ট্যাটু’ পরিকল্পনা

ষাট বছরের দীর্ঘ অপেক্ষ ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ের পর আর কোনো শিরোপা নেই ইংল্যান্ডের। সেই খরা ঘোচাতে এবার অভিনব এক পরিকল্পনা নিয়ে এসেছেন...

Related Articles

ভারতে একাদশ শতাব্দীর কামাল মওলা মসজিদকে ‘সরস্বতী মন্দির’ ঘোষণা মধ্যপ্রদেশ হাইকোর্টের

অযোধ্যার বাবরি মসজিদের পর এবার ভারতের আরও একটি ঐতিহাসিক মুসলিম উপাসনালয়ের আইনি...

অক্সফোর্ড ইউনিয়নে ইসলাম নিয়ে বিতর্কে টমি রবিনসন, উত্তেজনা তুঙ্গে

আগামী ২৮ মে যুক্তরাজ্যের Oxford Union–এ ইসলাম নিয়ে একটি বিতর্ক অনুষ্ঠানে বক্তা...

সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মো. আবুল কাশেম (৭০) নামে...

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার

১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে শনিবার ইসলামিক ফাউন্ডেশন...