Home জাতীয় সিলেট সুনামগঞ্জে পানি থেকে উঠছে ‘গ্যাস’
জাতীয়

সিলেট সুনামগঞ্জে পানি থেকে উঠছে ‘গ্যাস’

Share
Share

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরের পানির নিচে ডুবে থাকা একটি নলকূপ থেকে উচ্চচাপে কাদাজল মিশ্রিত গ্যাস সদৃশ পদার্থ বের হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার রায়পুর গ্রামের টগার হাওরের পূর্বপাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও উপজেলা প্রশাসন জানায়, বোরো ধান কাটা শেষ হওয়ায় বর্তমানে টগার হাওর পানিতে টইটম্বুর। এর মধ্যে হঠাৎ করে হাওরের মাঝখানে থাকা একটি ডুবন্ত নলকূপ থেকে প্রবল চাপে কাদাজল মিশ্রিত গ্যাসের মতো পদার্থ ওপরে উঠতে দেখা যায়। এ দৃশ্য স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করে।

খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, হাওরের মাঝখান থেকে হঠাৎ দ্রুতগতিতে কাদাজল মিশ্রিত গ্যাস বের হতে দেখা যায়। তবে কিছু সময় পর নির্গমন বন্ধ হয়ে যায় বলে জানান তিনি। তারা বলেন, রায়পুর গ্রামের বিভিন্ন স্থানে আগে থেকেই গ্যাসের অস্তিত্ব থাকার কথা শোনা গেছে তবে এইবার তা সরাসরি দেখতে পেলেন।

এ বিষয়ে ধর্মপাশা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় মুঠোফোনে প্রতিবেদককে বলেন, ‘হাওরের ডুবন্ত একটি নলকূপ থেকে গ্যাস বের হচ্ছে বিষয়টি নিয়ে অনেকেই আমাকে ফোন দিয়েছেন। তবে এটি প্রকৃতপক্ষে গ্যাস নাকি অন্য কোনো পদার্থ, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। চলতি বছরের জানুয়ারিতেও একই স্থান থেকে অনুরূপভাবে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিষয়টি যাচাই করা হবে।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কালীগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২০

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কেয়াবাগান...

সড়কে বাস পার্কিং কেন, পুলিশ বলল, ‘আপনি নাইম্যা বাস সরায়া দ্যান’

রাজধানীর বঙ্গবাজার মোড় থেকে গুলিস্তান পর্যন্ত সড়কের দুই পাশে বাস পার্কিং করে রাখায় যানজট ও জনভোগান্তি বাড়ছে। প্রায় ৭০০ মিটার সড়কের দুই পাশে...

Related Articles

মিটার বসানোর আগেই ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে নতুন মিটার স্থাপনের আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিদ্যুৎ...

সড়কে বাস পার্কিং কেন, পুলিশ বলল, ‘আপনি নাইম্যা বাস সরায়া দ্যান’

রাজধানীর বঙ্গবাজার মোড় থেকে গুলিস্তান পর্যন্ত সড়কের দুই পাশে বাস পার্কিং করে...

হাসপাতালে অসুস্থ বাবার কাছ থেকে দলিলে সইয়ের চেষ্টা, জানা গেল মেয়ের পরিচয়

অসুস্থ ও চিকিৎসাধীন এক বৃদ্ধ বাবার কাছ থেকে হাসপাতালের শয্যায় বসে জমি-সংক্রান্ত...

মির্জা আব্বাস দেশে ফেরার পর যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

যেকোনো মূল্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) টিকিয়ে রাখতে নিজের অর্থ, শ্রম ও...