Home জাতীয় অপরাধ দক্ষিণ বনশ্রীতে ১২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার
অপরাধ

দক্ষিণ বনশ্রীতে ১২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

Share
Share

রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে ১২ হাজার ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার সন্ধ্যায় ওই এলাকার একটি ভাড়া ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জহিরুল ইসলাম ওরফে পাপন (৪৫) এবং তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস ওরফে অ্যানি (৩২)। তাঁদের স্থায়ী বাসা পশ্চিম রামপুরার ওয়াপদা রোড এলাকায় হলেও বর্তমানে খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রীর প্রতীক হাউজিংয়ের ‘জে’ ব্লকের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দক্ষিণ বনশ্রীর একটি ফ্ল্যাটে বিপুল পরিমাণ মাদক মজুত রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়।

অভিযানের সময় ফ্ল্যাটের একটি কক্ষে থাকা কাঠের আলমারির ভেতর থেকে কালো রঙের কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগের ভেতরে থাকা ৬০টি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট থেকে ১২ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের অভিযোগে জহিরুল ইসলাম ও জান্নাতুল ফেরদৌসকে আটক করা হয়। পাশাপাশি মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মুঠোফোনও জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দম্পতি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মূলত মাদক কেনাবেচার সুবিধার্থে তাঁরা দক্ষিণ বনশ্রী এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন।

এ ঘটনায় খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চীন সফরে যাচ্ছেন ভিপিসহ ডাকসুর ১৫ সদস্য

চীন সফরে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল। এ উপলক্ষে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম...

ভারতের দালালদের হাত-পা ভেঙে পুলিশে সোপর্দ করতে হবে: কর্নেল অলি

বাংলাদেশে নিযুক্ত বিদেশি বা ভারতের স্বার্থ রক্ষাকারী দালালদের চিহ্নিত করে তাদের হাত-পা ভেঙে পুলিশে সোপর্দ করার জন্য সাধারণ জনগণের প্রতি পরামর্শ দিয়েছেন লিবারেল...

Related Articles

মাদারীপুরে শিশুসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে এক শিশুসহ একই পরিবারের...

চট্টগ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতার রগ কেটে দিল দুর্বৃত্তরা

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে...

তনু হত্যা মামলায় নতুন পুরুষের ডিএনএ শনাক্ত

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলার...

এসএসসি পরীক্ষা শেষে মিরসরাইয়ে দুই পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

চট্টগ্রামের মিরসরাইয় এলাকায় এসএসসি পরীক্ষা শেষে দুই পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করার ঘটনা...