Home আন্তর্জাতিক সৌদিতে অভিযানে ৯ হাজারের বেশি প্রবাসী আটক, কঠোর শাস্তির হুঁশিয়ারি
আন্তর্জাতিক

সৌদিতে অভিযানে ৯ হাজারের বেশি প্রবাসী আটক, কঠোর শাস্তির হুঁশিয়ারি

Share
Share

সৌদি আরবে এক সপ্তাহে ১১ হাজার ২৭২ জন অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযানে ৯ হাজার ৫৭৬ জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ৭ থেকে ১৩ মে পর্যন্ত যৌথ অভিযানে এসব ব্যক্তিকে আটক করা হয়। অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিভিন্ন সরকারি সংস্থাও অংশ নেয়। খবর সৌদি গ্যাজেটের।

আটক ব্যক্তিদের মধ্যে চার হাজার ৮৬৫ জন আবাসন আইন লঙ্ঘনের দায়ে, তিন হাজার ৩১৯ জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে এবং এক হাজার ৩৯২ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, বহিষ্কারের আগে দুই হাজার ৩১১ জনকে ভ্রমণসংক্রান্ত কাগজপত্র সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে। এছাড়া ১১ হাজার ২২৬ জনের ভ্রমণ বুকিং সম্পন্ন করার প্রক্রিয়া শেষ করা হয়েছে।

সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় আরও এক হাজার ৫০০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩৮ শতাংশ ইয়েমেনি, ৬০ শতাংশ ইথিওপীয় এবং বাকি দুই শতাংশ অন্য দেশের নাগরিক।

এছাড়া অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় ৫৮ জনকে আটক করা হয়েছে। অবৈধ অভিবাসীদের আশ্রয়, পরিবহন বা চাকরির ব্যবস্থা করার অভিযোগে আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে ২৬ হাজার ৬৩২ জন প্রবাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এদের মধ্যে ২৫ হাজার ৫৯ জন পুরুষ এবং ১ হাজার ৫৭৩ জন নারী।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে কাউকে সৌদি আরবে প্রবেশে সহায়তা করা, পরিবহন, আশ্রয় বা অন্য কোনো ধরনের সহযোগিতা করলে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

এছাড়া এসব কাজে ব্যবহৃত যানবাহন ও আশ্রয়স্থল বাজেয়াপ্ত করা হবে বলেও জানানো হয়েছে।

আইন লঙ্ঘনের ঘটনা সম্পর্কে তথ্য দিতে মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং দেশের অন্যান্য অঞ্চলে ৯৯৯ ও ৯৯৬ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সলঙ্গার আঙ্গারু বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

আবু হানিফ, সিরাজগঞ্জ দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের সলঙ্গা থানার আঙ্গারু এস.এ. বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার...

‘আগামী ৩০ দিন হরমুজের নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে’: বিশ্বকে সতর্ক করলেন আব্বাস আরাঘচি

মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালির নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে বড় ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সাফ জানিয়েছেন,...

Related Articles

গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত

গাজায় যুদ্ধ শুরুর পর এক হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত...

ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি গোলকিপার সালিম আল-আশকার

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি গোলকিপার সালিম আল-আশকার নিহত হয়েছেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত...

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন শেহবাজ শরিফ

  পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায়...