ভুয়া যোগ্যতায় এনএইচএসে চাকরি, আয় করা অর্থের মধ্যে ফেরত দিতে হবে মাত্র ২৭৮ পাউন্ড
ভুয়া যোগ্যতা দেখিয়ে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থায় (এনএইচএস) সিনিয়র নার্সের চাকরি নিয়ে প্রায় ৫১ হাজার পাউন্ড আয় করেছিলেন ৪৭ বছর বয়সী তানিয়া নাসির। তবে আদালতের আদেশ অনুযায়ী তাকে ফেরত দিতে হবে মাত্র ২৭৮ পাউন্ড।
বৃহস্পতিবার ওয়েলসের কার্ডিফ ক্রাউন আদালতে শুনানিতে জানানো হয়, বর্তমানে তানিয়া নাসির বেকার ভাতা নিচ্ছেন এবং তার কাছে উল্লেখযোগ্য কোনো অর্থ নেই।
আদালতে বলা হয়, ভুয়া তথ্য দিয়ে তিনি প্রিন্সেস অব ওয়েলস হাসপাতালের অপরিণত নবজাতকদের পরিচর্যা ইউনিটে দায়িত্ব পালন করেছিলেন। সেখানে তিনি প্রায় পাঁচ মাস কাজ করেন। পরে তার প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে।
শুনানিতে আরও জানানো হয়, হার্টফোর্ডশায়ারের রিকম্যানসওর্থ এলাকার বাসিন্দা নাসির পশ্চিম লন্ডনের হিলিংডন হাসপাতালেও কাজ করেছিলেন।
ভুয়া পরিচয় ব্যবহার ও প্রতারণার নয়টি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে তিনি কারাগার থেকে মুক্তি পান।
ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনো দ্বিপাক্ষিক আলোচনা চলছে না এবং জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী চুক্তির শর্ত যুক্তরাষ্ট্র ভঙ্গ করায় তাদের সঙ্গে নতুন করে আলোচনায় বসার...
ByDesk ReportAugust 9, 2026ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশ্বাস করতেন না। এ কারণে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মাধ্যমে তাঁদের ফোনকল...
ByDesk ReportAugust 9, 2026বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রংপুরে জামায়াতে...
ByDesk ReportAugust 10, 2026বেসরকারি স্কুল ও কলেজে শিক্ষক নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটি বা গভর্নিং...
ByDesk ReportAugust 10, 2026রাজধানীর উত্তরা বিমানবন্দর সড়কে কাভার্ড ভ্যানের গতিরোধ করে একটি পেট্রলপাম্পের সহকারী ব্যবস্থাপককে...
ByDesk ReportAugust 10, 2026ফিফা র্যাঙ্কিংয়ে ১৫৩ নম্বরে থাকা মালাউই এর আগে কখনো উইমেনস আফ্রিকা কাপ...
ByDesk ReportAugust 10, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment