Home জাতীয় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার, শেষ সম্ভাব্যতা সমীক্ষা
জাতীয়সারা দেশ

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার, শেষ সম্ভাব্যতা সমীক্ষা

Share
Share

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনতে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে অর্থায়নের বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

সোমবার (১১ মে) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে আয়োজিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দ্বিতীয় পদ্মা সেতুর জন্য তিনটি প্রস্তাবনা রয়েছে। এর মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সেতু নির্মাণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনায় রয়েছে। তিনি জানান, এ রুটে সেতু নির্মিত হলে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং সড়ক দুর্ঘটনার হারও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

শেখ রবিউল আলম আরও বলেন, “আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলেছি। ফিজিবিলিটি স্টাডি অলরেডি সম্পন্ন হয়েছে। এখন অর্থায়নের জায়গাটা নিয়ে ভাবছি, বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলছি।”

এছাড়া প্রকল্প বাস্তবায়নের জন্য অন্যান্য প্রাক-প্রস্তুতিও চলমান রয়েছে বলে জানান সেতুমন্ত্রী।

বিশেষজ্ঞদের মতে, দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। একই সঙ্গে পণ্য পরিবহন, বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চীনের সঙ্গে মোংলা বন্দর সম্প্রসারণ ও অর্থনৈতিক অঞ্চল গড়ার উদ্যোগ: ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

ম. ম. রবি ডাকুয়া প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরকে ঘিরে মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন এবং একটি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগে গতি এসেছে।...

ভারতে পুলিশের ওপর সেনা সদস্যদের হামলা

ভারতের জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা, পুলিশ সদস্যদের মারধর এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে সেনাবাহিনীর এক কর্নেল, এক মেজরসহ...

Related Articles

ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের শেষ চালান, সম্পন্ন হলো ৫০ হাজার টন আমদানির চুক্তি

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট ভারত থেকে সরকারিভাবে আমদানিকৃত ৫০ হাজার মেট্রিক...

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ধর্মমন্ত্রী

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ...

মুরাদনগরে পুকুরে ডুবে ব্যবসায়ীর মৃত্যু, এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার মরদেহ

মো: ইয়াসিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায়...

কুবিতে ৪০২ শিক্ষার্থীর জন্য ৩১ লাখ টাকার মেধাবৃত্তি, স্টাইপেন্ড ও স্পোর্টস স্কলারশিপ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪–২৫ অর্থবছরের জন্য মেধাবৃত্তি, অসচ্ছল মেধাবী স্টাইপেন্ড ও স্পোর্টস...