Home রাজনীতি বিবিসির সাংবাদিককে ‘জন্মের ঠিক নেই’ বললেন ব্যারিস্টার শাহরিয়ার!
রাজনীতি

বিবিসির সাংবাদিককে ‘জন্মের ঠিক নেই’ বললেন ব্যারিস্টার শাহরিয়ার!

Share
Share
শাপলা চত্বরের ট্র্যাজেডি প্রসঙ্গে আলোচনায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির বলেছেন, সেদিন আমার সৌভাগ্য হয়েছিল একটা ট্রাক পানি পাঠানোর। বলিনি কোনোদিন। আজকে বলে দিলাম। সন্ধ্যার পর ওখানে একটা লাশ আসল, তারপর ওখানে আর আমি থাকতে পারলাম না।

আজকে র-এর এক দালাল বিবিসির… ওর জন্মের ঠিক নাই, সেজন্যে ও বলতে পারে, এখানে কেউ মারা যায়নি। ওর যদি জন্মের ঠিক থাকে আমি চ্যালেঞ্জ দিলাম। 

শুক্রবার (৮ মে) দেশের এক বেসরকারি টিভি চ্যানেলের টকশো-তে এসব কথা বলেন তিনি।

ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেন, সে বাংলাদেশের সঙ্গে এভাবে বেইমানি করতে পারে না এবং বাংলাদেশের কোনো মিডিয়া তার কোনো কাভারেজ দেওয়া উচিত না।

কারণ ও হচ্ছে জাতি বেইমান, মিরজাফরের চেয়ে বেইমান। কত বড় দুঃসাহস! রক্তের ছোপ ছোপ দাগ ছিল। ফায়ার সার্ভিস নিয়ে এসে পানি দিয়ে সেটা ধোয়ালেন। 

তিনি বলেন, এই যে মিথ্যাচার, ছোট ছোট অনাথ বাচ্চা, কওমি মাদরাসার বাচ্চাগুলোকে আপনি এখন বলতেছেন জামায়াত-শিবির, জামায়াত-শিবির না ভাই, সবার আগে বাংলাদেশ।

সন্তানগুলো তো আমার-আপনার, কারো না কারো। এতিম বাচ্চারাই তো কওমিতে যায়, তাদের হয়ত ভোটার আইডি কার্ড ছিল না, শ’য়ে শ’য়ে বাচ্চাকে মারছেন এবং ডাম্পিং করছে কোথায় সেটাও আছে। 

তিনি আরো বলেন, আজকে একটা রাজসাক্ষী আসছে। আর বিবিসির কত বড় মিথ্যাচার! বিবিসি মিথ্যার একটা ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্ট ইরাককে ধ্বংস করছে। সারা পৃথিবীর যেখানে মুসলমান পায়, সেখানেই তারে ধ্বংস করে।

বিবিসির হেডটা কে, দেশের মানুষের জানা উচিত, এরা হচ্ছে ভারতের দালাল, ‘র’ যা শিখিয়ে দেয়, তা এদেশে পালন করে এবং কত বড় দুঃসাহস, সে বলে, একটা লোকও মৃত্যুবরণ করেনি। এর ফাঁসি হওয়া উচিত। শেখ হাসিনার সঙ্গে এই লোকটারও ফাঁসি হওয়া উচিত।
Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ট্রাকচালক হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে বিচার শুরু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের...

খুলনায় মেস থেকে তরুণীসহ জামায়াত নেতার ছেলেকে আটক করেছে পুলিশ

খুলনার খালিশপুর এলাকাধীন একটি মেস থেকে এক তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার...

Related Articles

সলঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  সিরাজগঞ্জের সলঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন...

মাদক নির্মূলে সামাজিক সংগঠন গড়ার ঘোষণা ইশরাক হোসেনের

সবেমাত্র পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক...

আমি তো সেখানে চাঁদা তুলতে যাইনি, জমি দখল করতেও যাইনি’: ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণার দিনে গণমাধ্যমের ভূমিকা...

রাষ্ট্রের ব্যর্থতায় অস্ত্র হাতে নামতে হয়েছে ইশরাককে: আখতার হোসেন

দেশে দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম ব্যর্থতার কারণেই...

;