Home আঞ্চলিক সুনামগঞ্জে ধান তুলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু
আঞ্চলিকদুর্ঘটনাসিলেট

সুনামগঞ্জে ধান তুলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

Share
Share

সুনামগঞ্জের সদর উপজেলার গৌরাঙ্গ ইউনিয়নে বজ্রপাতে আখি (১৫) নামের এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।রবিবার বিকেলে উপজেলার নলুয়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আখি ওই গ্রামের জাহির উদ্দিনের মেয়ে এবং ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ আকাশ কালো হয়ে ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির সামনের খলায় রাখা ধান বৃষ্টিতে ভিজে যাওয়ার আশঙ্কায় আখি দ্রুত সেগুলো গোছাতে যায়। ধান সরানোর একপর্যায়ে আকস্মিক বজ্রপাত হলে সে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।হঠাৎ এই মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, “বজ্রপাতে এক স্কুলছাত্রীর মৃত্যুর খবর আমরা পেয়েছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি: গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎‎সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বাঘ ও হরিণ শিকারি ১৫০ জন অপরাধীকে চিহ্নিত করে তালিকা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেছে বন বিভাগ। গত...

বাগমারায় ব্যবসায়ীর ওপর হামলা ও গুলির অভিযোগ

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর বাগমারা উপজেলায় পুকুর ইজারার টাকা ভাগাভাগি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যবসায়ীর ওপর হামলা ও গুলির অভিযোগ উঠেছে।...

Related Articles

মহাদেবপুরের গৃহবধূ আরজিনা বেগম নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ নওগাঁর মহাদেবপুর উপজেলার বাসিন্দা মোছা. আরজিনা বেগম (৫১) গত...

দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষকের অবসরে বিদায় সংবর্ধনা

মো. আমিরুল ইসলাম, দীঘিনালা (খাগড়াছড়ি) খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাচিনসনপুর উচ্চ...

বিশ্বকাপের মাঝেই প্রাণ হারালেন ফরাসি ফুটবলার

ফ্রান্সে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে নদীতে ডুবে মারা গেছেন ২১ বছর বয়সী...

শেরপুর পৌরসভার ২০২৬–২৭ অর্থবছরের ৭০ কোটি টাকার বেশি বাজেট ঘোষণা

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর নগর উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং আধুনিক ও...