ঢাকা, ৯ মে: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের সমালোচনা করে বক্তব্য দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ড. কনক সরওয়ার। তিনি অভিযোগ করেছেন, বিভিন্ন সময়ে দুর্নীতিবিরোধী ইস্যুতে টিআইবির অবস্থান বিতর্কের জন্ম দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ড. কনক সরওয়ার বলেন, ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই টিআইবি দুর্নীতির সূচক প্রকাশ করে বাংলাদেশকে ‘দুর্নীতিতে চ্যাম্পিয়ন’ হিসেবে তুলে ধরেছিল। তার দাবি, ওই সূচক মূলত ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময়কার তথ্য-উপাত্তের ভিত্তিতে তৈরি হলেও এর রাজনৈতিক প্রভাব পড়ে বিএনপি সরকারের ওপর।
তিনি আরও অভিযোগ করেন, পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে টিআইবি তাদের গবেষণা পদ্ধতিতে পরিবর্তন আনে এবং সরকারের প্রতি তুলনামূলক নরম অবস্থান গ্রহণ করে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সময়েও দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার বা দুর্নীতিবিরোধী কার্যক্রমে ড. ইফতেখারুজ্জামানের উল্লেখযোগ্য ভূমিকা ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
গত ৭ মে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ড. ইফতেখারুজ্জামান। এ সময় তিনি দুদক সংস্কার ও পুনর্গঠনের বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি ২০২৮ সালের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সম্মেলন বাংলাদেশে আয়োজনের প্রস্তাব দেন।
এ বিষয়ে ড. কনক সরওয়ার প্রশ্ন তুলে বলেন, অতীতে দুর্নীতির বিভিন্ন ইস্যুতে নীরব থাকার পর নতুন করে এসব উদ্যোগ টিআইবির নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি করছে।
তিনি টিআইবির নির্বাহী পরিচালক পদে পরিবর্তনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এবং প্রয়োজনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি তুলে ধরার পরামর্শ দেন।
তবে ড. কনক সরওয়ারের এসব বক্তব্যের বিষয়ে টিআইবি বা ড. ইফতেখারুজ্জামানের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
অবরুদ্ধ গাজা উপত্যকা বিশ্বের ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে ভয়াবহ ও নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক...
ByDesk ReportSeptember 24, 2026আবু হানিফ, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সলঙ্গা ইসলামিয়া...
ByDesk ReportSeptember 24, 2026নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া এলাকায় নিখোঁজের দীর্ঘ সাত দিন পর...
ByDesk ReportSeptember 26, 2026শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে...
ByDesk ReportSeptember 26, 2026কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার...
ByDesk ReportSeptember 26, 2026নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক উচ্চপর্যায়ের...
ByDesk ReportSeptember 26, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment