Home জাতীয় বেদে শিশুদের শিক্ষায় এমপি হাসনাত আব্দুল্লাহর বেতনের সিংহভাগ দান
জাতীয়

বেদে শিশুদের শিক্ষায় এমপি হাসনাত আব্দুল্লাহর বেতনের সিংহভাগ দান

Share
Share

সমাজের পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও ন্যাশনাল নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

সংসদ সদস্য হিসেবে পাওয়া প্রথম মাসের বেতনের সিংহভাগ তিনি বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের দান করেছেন।

শুক্রবার (৮ মে) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।

জানা যায়, সমাজের মূলধারা থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকা বেদে জনগোষ্ঠীকে এগিয়ে নিতে তিনি ‘Let’s Meet Gypsy Genius’ নামে একটি বিশেষ কর্মসূচি চালু করেছেন। এই কর্মসূচির আওতায় তার প্রথম মাসের বেতন থেকে বেদে সম্প্রদায়ের ৩৪ জন শিক্ষার্থীকে নগদ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

এ ছাড়া একই কর্মসূচির আওতায় উচ্চমাধ্যমিক পাসের পর উচ্চশিক্ষায় আগ্রহী বেদে শিক্ষার্থীদের প্রতি মাসে আড়াই হাজার টাকা করে বিশেষ শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।

বেদে সম্প্রদায়ের সভাপতি আলাউদ্দিন ওঝা বলেন, সংসদ সদস্যের এমন ব্যক্তিগত উদ্যোগ ও আন্তরিকতা পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সহায়তার মাধ্যমে তাদের সন্তানরা যাযাবর জীবনের গণ্ডি পেরিয়ে শিক্ষার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, বেদে সম্প্রদায় আমাদের সমাজেরই অংশ। কিন্তু দীর্ঘদিন ধরে তারা অবহেলিত এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। তাদের সন্তানদের মাঝে থাকা মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতেই এই ক্ষুদ্র প্রয়াস।

তিনি আরও বলেন, অর্থের অভাব যেন কোনো শিশুর শিক্ষাজীবনের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেটি নিশ্চিত করাই আমার লক্ষ্য। একজন জনপ্রতিনিধি হিসেবে নিজের প্রথম মাসের বেতনের অংশ তাদের কল্যাণে ব্যয় করতে পেরে আমি আনন্দিত।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রস্তুত ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের সামরিক উত্তেজনা ও অস্থিরতা নিরসনে এক তাৎপর্যপূর্ণ কূটনৈতিক বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে এক টেলিফোন...

তোফায়েল আহমেদের নামে পরোয়ানা জারি , আইনজীবী জানালেন ‘স্মৃতিশক্তি নেই’

ক্ষমতার অপব্যবহার ও এক কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদসহ দুই আসামির বিরুদ্ধে...

Related Articles

গেরুয়া বাহিনীকে ঠেকাতে হলে ঈমানী শক্তিতে বলিয়ান হতে হবে; নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “গেরুয়া পতাকা বাংলাদেশের খুব...

গোয়েন্দা তথ্য আদান প্রদানে পাকিস্তানের সাথে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের...

নারায়ণগঞ্জে মসজিদে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে ‘বিশৃঙ্খলা’

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কবরস্থান সিটি মসজিদে জুমার নামাজ চলাকালে জাতীয় নাগরিক পার্টির...

অ্যামাজনের ড্রোনে যুক্তরাজ্যে প্রথম পার্সেল ডেলিভারি

যুক্তরাজ্যে প্রথমবারের মতো ড্রোনের মাধ্যমে পার্সেল সরবরাহ শুরু করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন।...