Home জাতীয় বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত: বিদায়ী হাইকমিশনার
জাতীয়

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত: বিদায়ী হাইকমিশনার

Share
Share

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করেছে ভারত। সোমবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান-এর সঙ্গে বিদায়ী সাক্ষাতে এই আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকার ভারতীয় হাইকমিশনের পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের চলমান অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি নতুন সম্ভাবনা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভবিষ্যতে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রণয় ভার্মা বলেন, দুই দেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে জনকেন্দ্রিক সহযোগিতা বাড়াতে ভারত কাজ করতে চায়। এ ক্ষেত্রে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও তিনি পুনর্ব্যক্ত করেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দ্বিপক্ষীয় সম্পর্কে প্রণয় ভার্মার অবদানের জন্য ধন্যবাদ জানান এবং তাঁর নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন। তিনি বলেন, বাংলাদেশের প্রত্যাশা—ভারতের সঙ্গে একটি পারস্পরিক লাভজনক ও ভবিষ্যতমুখী সম্পর্ক গড়ে তোলা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশে দায়িত্ব পালনকালে পাওয়া সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রণয় ভার্মা এবং দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

কুমিল্লার মুরাদনগরে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কবি নজরুল...

এক ভিসায় ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ

ইউরোপের শেনজেন ভিসার আদলে চালু হতে যাওয়া ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ দিয়ে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ ভ্রমণ করা যাবে। প্রস্তাবিত এই ভিসার আওতায় সংযুক্ত...

Related Articles

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নির্মম হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট...

পদ্মায় বাল্কহেড থেকে ছিটকে পড়ার দুদিন পর ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার

নৌ-ভ্রমণে গিয়ে পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে বাল্কহেডের ধাক্কায় নদীতে ছিটকে...

শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা নেই : হাইকোর্ট

কোনো শিক্ষকের কাছ থেকে চাপ সৃষ্টি করে বা জোরপূর্বক নেওয়া পদত্যাগপত্রের কোনো...