Home জাতীয় অপরাধ ভারতে চলন্ত ট্রেন থেকে ফেলে মসজিদের ইমামকে হত্যা
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকসাম্প্রতিক

ভারতে চলন্ত ট্রেন থেকে ফেলে মসজিদের ইমামকে হত্যা

Share
Share

ভারতের উত্তরপ্রদেশের বেরিল্লিতে মাওলানা তৌসিফ রেজা নামক এক মসজিদের ইমামকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। প্রাথমিক পর্যায়ে পুলিশ বিষয়টিকে দুর্ঘটনা হিসেবে বর্ণনা করলেও, নিহতের পরিবারের হাতে আসা একটি অডিও ক্লিপ পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিয়েছে।

গত ২৭ এপ্রিল বেরিল্লিতে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে। মাওলানা তৌসিফ রেজা ট্রেনে ভ্রমণকালীন সময়ে কিছু ব্যক্তির দ্বারা হেনস্তার শিকার হন। গত শনিবার (২ মে) ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, তৌসিফের পরিবার একটি অডিও ক্লিপ প্রকাশ করেছে। ওই অডিও ক্লিপে তৌসিফকে অত্যন্ত ভীত ও বিচলিত অবস্থায় তার স্ত্রী তাবাসসুমের সাথে কথা বলতে শোনা যায়।

তৌসিফ তার স্ত্রীকে জানিয়েছিলেন যে, ট্রেনের ভেতর কিছু লোক তাকে ঘিরে ধরেছে এবং হেনস্তা করছে। তিনি আরও জানান, তাকে মিথ্যা ‘চুরির অপবাদ’ দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে। তাবাসসুম তাকে অন্য যাত্রীদের সহায়তা নিতে বললেও তৌসিফ জানান যে, পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং তিনি পুলিশকে জানানোর চেষ্টা করবেন। কিন্তু তার আগেই ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

নিহতের চাচা ও পরিবারের অন্যান্য সদস্যদের দাবি, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়। বরং অত্যন্ত পরিকল্পিতভাবে তাকে নির্যাতন করার পর চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার (৩ মে) তারা এই ঘটনায় একটি আনুষ্ঠানিক হত্যা মামলা দায়ের করবেন।

তৌসিফের স্ত্রী তাবাসসুম এক ভিডিও বার্তায় অভিযোগ করেছেন, পুলিশ প্রথমে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। তারা দাবি করেছিল যে, তৌসিফ তার লাগেজসহ অসাবধানতাবশত ট্রেন থেকে পড়ে মারা গেছেন। কিন্তু কল রেকর্ডটি পুলিশের প্রাথমিক দাবির সত্যতাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

ইমাম তৌসিফ রেজার এই মৃত্যুতে স্থানীয় মুসলিম সম্প্রদায় ও মানবাধিকার কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠছে। পুলিশ জানিয়েছে, অডিও ক্লিপটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হতে পারে এবং নতুন করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেহেন্দিগঞ্জে আসক ও মানবাধিকার ফাউন্ডেশন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃসাইদুল ইসলাম তানভীর, বরিশাল(মেহেন্দিগঞ্জ) মেহেন্দিগঞ্জে আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত উপজেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮...

‘সিউকের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে’: কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেট নগরীকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলাই তাঁর...

Related Articles

মাসিক ৮ হাজার টাকা আয় থেকে ৪ হাজার টাকায় তৌসিফকে পড়িয়েছেন বাবা

বিশ্ব বাবা দিবসে বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করে তাঁর ত্যাগ ও...

দীপেন দেওয়ানকে পুনরায় পূর্ণাঙ্গ মন্ত্রী করার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও স্মারকলিপি

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক পূর্ণাঙ্গ মন্ত্রী দীপেন দেওয়ানকে...

কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ক্ষোভ তৃণমূলের

মোঃ হাসান মাহমুদ জয়,কুড়িগ্রাম কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফাকে নিয়ে...

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে কুয়ালালামপুরে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক...