Home জাতীয় ৭১-এর কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইতে সমস্যা কোথায় : সংসদে গয়েশ্বর
জাতীয়রাজনীতি

৭১-এর কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইতে সমস্যা কোথায় : সংসদে গয়েশ্বর

Share
Share

১৯৭১ সালে জামায়াতে ইসলামির ভূমিকা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, মুক্তিযুদ্ধকে স্বীকার করতে হলে এবং আজকের প্রেক্ষাপট বিবেচনা করলে একাত্তরের কর্মকাণ্ড যে সঠিক ছিল না, তা মেনে নিয়ে ক্ষমা চাইতে অসুবিধা কোথায়? জনগণের বিপক্ষে অবস্থান নেওয়ার ভুলের জন্য ক্ষমা চাইলে কেউ নিন্দিত হয় না, বরং ভুলকে আঁকড়ে রাখাই নিন্দনীয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিএনপির এই প্রবীণ নেতা এসব কথা বলেন।

বিএনপির এই প্রবীণ নেতা বলেন, মাননীয় স্পিকার, আমাদের মূল মন্ত্র গণতন্ত্র, সাম্য ও ন্যায়বিচার। ৪৭-এ পাকিস্তানের আন্দোলন ছিল, সেই আন্দোলনে কিন্তু আমার সামনের লোকরা (সংসদ সদস্যরা) পাকিস্তানের পক্ষে ছিল না। তারা কিন্তু অখণ্ড ভারতের পক্ষে ছিল। ৪৭-এ গর্ব করার মতো আপনাদের কিছু নেই।

৫২-র ভাষা আন্দোলনে, ৬২-র শিক্ষা আন্দোলনে আমি ছাত্র, খুব ছোট না, সেই শিক্ষা আন্দোলন থেকে আমার রাজনৈতিক জীবনের যাত্রা শুরু। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদিন বলেছিলেন, একটি জাতির মুক্তিযুদ্ধ শুরু হয়, তার সমাপ্তি হয় না। আমরা যুদ্ধ শুরু করেছিলাম ২৬শে মার্চ থেকে, সমাপ্ত করেছি ১৬ই ডিসেম্বরে।

তিনি বলেন, আমার বন্ধু মাননীয় সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু যে রিটেন সাবমিশন দিল, এখান থেকে তো আপনাদের বুঝতে হবে যে সেই সময়টার জন্য আজকের প্রেক্ষাপটে বিবেচনা করে আপনাদের ৭১-এর কর্মকাণ্ড সঠিক ছিল না। ব্যাটে ভুল ছিল, জনগণের পক্ষে ছিল না, তার জন্য ক্ষমা চাইতে অসুবিধা কোথায়? আপনাদের ভুল স্বীকার করতে ক্ষতিটা কী? মানুষ ভুল করে, মানুষ সংশোধন করে। ভুলকে যারা আঁকড়ে রাখে তারা নিন্দিত হয়, ভুলকে যারা স্বীকার করে তারা নন্দিত হয়

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিল্লিতে বিক্ষোভে যাওয়ার আগেই বিমানে আটক সিজেপি প্রতিষ্ঠাতা

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই বিমান থেকে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি)...

দিল্লিতে ধর্না থেকে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, আটক কয়েক সাংসদও

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে আটক করেছে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্নায়...

Related Articles

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কেজির বেশি সোনা ও রুপা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া সোনা ও রুপার ওজন নির্ধারণ...

দুবলার চরে শুঁটকি উৎপাদন ও পর্যটনে সম্ভাবনা, ঘাটতি মৌলিক সুবিধায়

  সুন্দরবনের দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগরের কোলঘেঁষে অবস্থিত দুবলার চর। প্রতিবছর শুঁটকি উৎপাদন,...

বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে বাদ ড. ইউনূসের নাম

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের জার্মানির বার্লিনে তিন দিনব্যাপী বিশ্ব...

চুয়েটের নতুন উপাচার্যকে পদত্যাগের আলটিমেটাম শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে...

;