Home আঞ্চলিক বিছনাকান্দি সীমান্তে বিজিবি সদস্য আহতের ঘটনায় মামলা
আঞ্চলিকজাতীয়

বিছনাকান্দি সীমান্তে বিজিবি সদস্য আহতের ঘটনায় মামলা

Share
Share

মো. আজিজুর রহমান, গোয়াইনঘাট|| সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর চোরাকারবারিদের হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে ২ জনের নাম উল্লেখ করে ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) রাতে সিলেট ৪৮ ব্যাটালিয়নের বিছনাকান্দি বিওপি’র নায়েব সুবেদার ইনয়ামুল হক বাদী হয়ে সিলেটের গোয়াইনঘাট থানায় এ মামলা করেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, মামলার বাদী ও সঙ্গীয় ফোর্সসহ বিছনাকান্দি সীমান্তাধীন জলপুরী নামক স্থানে টহল ডিউটিতে ছিলেন। টহল ডিউটি কালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ২৯ এপ্রিল রাত আড়াইটার দিকে গোয়াইনঘাটের বিছনাকান্দি ইউনিয়নে বিছনাকান্দি সীমান্তে মরকিটিলা নামক স্থানে সীমান্তের ১২৬৩/৮ এস পিলারের ২০০ গজ বাংলাদেশ অভ্যান্তরে মরকিটিলা নামক স্থানে চোরাকারবারিরা ভারত থেকে ভারতীয় জিরা ও নাসীর বিড়ি চোরাই পথে এনে অবস্থান করছিল। এমন সংবাদে ঘটনাস্থলে উপস্থিত হলেই চোরাকারবারিদের সদস্যরা উপস্থিতি টের পেয়ে চোরাই মালামাল রেখে পালিয়ে যায়।

তাদের ফেলে যাওয়া ৩০ বস্তা ভারতীয় জিরা ও ১০ বস্তা নাসীর বিড়ি জব্দ করা কালে রাত ৩ টার দিকে বিবাদী দুলাল মিয়া ও হেলাল এবং তাদের সঙ্গীয় ৩০ থেকে ৪০ জন অজ্ঞাত নামা বিবাদী অতর্কিত ভাবে বিজিবি সদস্যদের ওপরে পাথর দিয়ে এলোপাতাড়ি নিক্ষেপ করতে থাকে।

বিবাদীদের পাথর নিক্ষেপে সঙ্গীয় ল্যান্স নায়েক মো. শাহাদাত হোসেন ও ল্যান্স নায়েক রিমন হোসেন আঘাতপ্রাপ্ত হয়ে নিলাফুলা ও ছেচা জখম হয়। রাতের আঁধারে বৃষ্টির মত পাথর নিক্ষেপ দেখে ঘটনাস্থল থেকে কিছুটা পিছনে আসলেই দুলাল ও হেলালের হুকুমে অজ্ঞাতনামা বিবাদীরা জব্দকৃত ২৫ বস্তা জিরা ও ৯ বস্তা নসীর বিড়ি ছিনিয়ে নিয়ে যায়।তৎক্ষনাৎ তাদের ধাওয়া দিলে বিবাদীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ৫ বস্তা জিরা ও ১ বস্তা ভারতীয় নাসীর বিড়ি হেফাজতে নিতে সক্ষম হয়।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) কবীর হোসেন বলেন, বিছনাকান্দি সীমান্তে চোরাকারবারিদের হামলায় দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বিছনাকান্দি বিওপির নায়েব সুবেদার ইনায়ামুল বাদী হয়ে বুধবার রাতে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেছেন। রাতেই মামলাটি থানায় রেকর্ড করা হয়েছে। বিজিবি সদস্যদের ওপর হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গাইবান্ধায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধ’র্ষণ, অচেতন অবস্থায় উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক স্কুলছাত্রীকে অপহরণ ও পৈশাচিক নির্যাতনের লোমহর্ষক ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে তুলে নিয়ে দিনভর...

ভারতে বিরিয়ানি ও তরমুজ খেয়ে ৪ জনের মৃত্যু

ভারতের রাজধানী মুম্বাইয়ের পাইধুনি এলাকায় খাদ্য বিষক্রিয়ার ঘটনায় একই পরিবারের চারজন সদস্য প্রাণ হারিয়েছেন। গত শনিবার রাতে পরিবারের সবাই মিলে বিরিয়ানি ও তরমুজ...

Related Articles

জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে জুলাই হত্যাকাণ্ডের দুই...

ঢাকাসহ ১০ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

টানা দাবদাহের পর রাজধানী ঢাকাসহ দেশের বড় একটি অংশে কালবৈশাখীর তাণ্ডব শুরু...

নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ...

শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার

সরকার মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা করার উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন...