Home আঞ্চলিক ঢাকা আইনজীবী সমিতিতে ডিজিটাল চাঁদা পরিশোধ চালু
আঞ্চলিকজাতীয়

ঢাকা আইনজীবী সমিতিতে ডিজিটাল চাঁদা পরিশোধ চালু

Share
Share

দেশের সর্ববৃহৎ বার ঢাকা আইনজীবী সমিতি-তে চালু হয়েছে ডিজিটাল পদ্ধতিতে চাঁদা পরিশোধের কার্যক্রম। এখন থেকে আইনজীবীরা মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ব্যবহার করে ঘরে বসেই তাদের চাঁদা পরিশোধ করতে পারবেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম।

তিনি জানান, এই নতুন ব্যবস্থার মাধ্যমে আইনজীবীরা অ্যাপ ব্যবহার করে সহজেই চাঁদা পরিশোধ, বকেয়া যাচাইসহ প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। এতে করে প্রায় ৩৫ হাজার আইনজীবী সরাসরি উপকৃত হবেন।

সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বলেন, আগে আইনজীবীদের ব্যাংকে গিয়ে চাঁদা জমা দিতে হতো, যা ছিল সময়সাপেক্ষ। এখন বিকাশের মাধ্যমে যেকোনো স্থান থেকেই সহজে এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই ডিজিটাল সেবা চালুর ফলে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলা দূর হবে এবং সময়মতো চাঁদা আদায় হওয়ায় সমিতির আর্থিক ব্যবস্থাপনাও আরও শক্তিশালী হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স: আটক ৪৪০, শিক্ষক-পুলিশসহ বহু আহত

ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শ্রেণিকক্ষে চরম জায়গা সংকট এবং তীব্র শিক্ষকস্বল্পতাসহ শিক্ষা খাতের নানা নৈরাজ্যের প্রতিবাদে ফরাসি জেন-জি (উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী) প্রজন্ম রাজপথে নেমে এসেছে।...

আগারগাঁওয়ে ফের উচ্ছেদ হলো ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’, দখলমুক্ত ফুটপাত

রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত ও পরিচিত ‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে...

Related Articles

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার...

যেভাবে তৈরি হলো ‘আনসিন বাংলাদেশ’

চার ভাই-বোনের মধ্যে রবিন সবার বড়। তাঁর ছোট তিন বোন। শিক্ষাজীবনে অর্থনীতির...

সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মানিলন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক...

ক্রিকেটের দুই কিংবদন্তি ইমরান খান ও মাশরাফির জন্মদিন আজ

আজ ৫ অক্টোবর। এই দিনে জন্মেছেন বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটের দুই পরিচিত...

;