Home জাতীয় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি
জাতীয়

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি

Share
Share

আসন্ন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।মঙ্গলবার (২৮ এপ্রিল) ডিএমপি সদর দপ্তরে আয়োজিত এক সমন্বয় সভায় এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম।

তিনি বলেন, বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠানকে ঘিরে রাজধানীর বিভিন্ন বৌদ্ধ বিহার ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানস্থলে সিসিটিভি, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের ব্যবস্থা থাকবে।

এছাড়া, যেসব সড়ক দিয়ে শোভাযাত্রা বের হবে, সেসব রুটে পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে বলে জানান তিনি। ডিএমপির ট্রাফিক বিভাগ যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

সমন্বয় সভায় বিভিন্ন বৌদ্ধ বিহারের প্রতিনিধি, ধর্মীয় নেতা, গোয়েন্দা সংস্থা, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, ডিপিডিসি, ওয়াসাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় ডিএমপির পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করা হয় এবং অংশগ্রহণকারীরা এ বিষয়ে মতামত দেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শুরু হয়ে গেছে ‘সুপার এল নিনো’, ভয়াবহ দুর্যোগের মুখে বিশ্ব

বিশ্বজুড়ে জলবায়ু পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠছে। প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় পৃথিবী শক্তিশালী এল নিনো বা ‘সুপার এল নিনো’ পরিস্থিতির দিকে...

সিলেট ইবনে সিনা হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ

সিলেট নগরীর রিকাবীবাজারে অবস্থিত ইবনে সিনা হাসপাতালের (রিকাবীবাজার শাখা) নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আওলাদ হোসেনের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে...

Related Articles

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রেজাউল হাসান কয়েস...

মুরাদনগরের পৈয়াপাথর গ্রামে মাদক বিরোধী সমাবশ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা “মাদকমুক্ত সমাজ চাই, সুন্দর জীবন গড়তে চাই” এই স্লোগানে...

মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদক সেবনের অপরাধে ব্রাজিল ফুটবল দলের...

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার

মোঃ হাসান মাহমুদ জয় ,কুড়িগ্রাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের...