Home আঞ্চলিক পুকুরঘাটে মুখ ধুতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারাল মাদ্রাসাছাত্রী
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

পুকুরঘাটে মুখ ধুতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারাল মাদ্রাসাছাত্রী

Share
Share

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ঘুম থেকে উঠে প্রাতঃকৃত্য সারতে গিয়ে বজ্রপাতে তানজিনা আক্তার (১৭) নামের এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর পৌনে ছয়টার দিকে উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, তানজিনা আক্তার চর আমানউল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নওয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় চর বাটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রতিদিনের মতো আজ ভোরে ঘুম থেকে উঠে মুখ ধোয়ার জন্য বাড়ির পাশের পুকুরঘাটের দিকে যাচ্ছিলেন তানজিনা। এ সময় হঠাৎ আকাশ চিরে প্রবল বেগে বজ্রপাত হয় এবং তার ওপর আছড়ে পড়ে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ।

তানজিনার মৃত্যুর বিষয়টি চর আমানউল্যাহ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল বাশার নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি থানা-পুলিশকে অবহিত করা হয়েছে। চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশের একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। ওই ছাত্রীর পরিবারের আবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৯ সেপ্টেম্বর) টানা সাড়ে ৬ ঘণ্টা রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নর্দান...

ঘূর্ণিঝড়ের নাম ‘অর্ণব’ রেখেছে বাংলাদেশ, আঘাত হানবে কবে?

বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। উত্তর আন্দামান সাগর ও আশপাশের এলাকায় একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি)...

Related Articles

বদলে যাওয়া বাংলাদেশকে বিশ্বদরবারে তুলে ধরবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের...

অপ্রতিম হত্যাকাণ্ডে লজ্জিত ও অনুতপ্ত: কুমিল্লা-৬ আসনের এমপি

‘আমি ক্ষমাপ্রার্থী। এই এলাকার সংসদ সদস্য হিসেবে আমি লজ্জিত ও অনুতপ্ত। আমাদের...

‘অপ্রতিমের বয়স ১৩, সংখ্যাটি সরকারি ভবনের কপালে লিখে দিতে চাই’

বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, ‘অপ্রতিমের বয়স তেরো। এই সংখ্যাকে আজ আমি...

রাজধানীর কুড়িল থেকে ১২ বছরের এক শিশু নিখোঁজ

রাজধানীর কুড়িল এলাকা থেকে নাঈম নামে ১২ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।...