Home জাতীয় অপরাধ ফরিদপুরে কোদালের আঘাতে দাদি–ফুফুসহ তিনজন নিহত
অপরাধজাতীয়

ফরিদপুরে কোদালের আঘাতে দাদি–ফুফুসহ তিনজন নিহত

Share
Share

ফরিদপুরে এক যুবকের বিরুদ্ধে নিজের দাদি, ফুফু ও এক প্রতিবেশীকে কোদাল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আকাশ মোল্লার দাদি আমেনা বেগম (৭৫), ফুফু সালেহা বেগম (৫৫) এবং প্রতিবেশী কাবুল চৌধুরী (৪৯)। কাবুল চৌধুরী পেশায় রিকশাচালক ছিলেন। এ ঘটনায় রিয়াজুল ইসলাম (৩৮) ও আরজিনা বেগম (৩৮) নামে আরও দুইজন আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আকাশ মোল্লা (৪০) একই গ্রামের হারুন মোল্লার ছেলে। ঘটনার সময় কোদাল দিয়ে একের পর এক আঘাত করে তিনি তিনজনকে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত আকাশ মোল্লা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

স্থানীয় ইউপি সদস্য মো. রাজ্জাক শেখ জানান, আকাশ দীর্ঘদিন ধরে মানসিকভাবে অস্থির ছিলেন। আগে তিনি একটি সরকারি হাসপাতালে পিয়ন হিসেবে কাজ করতেন। মানসিক অবস্থার কারণে তিনি মাঝে মাঝে স্বাভাবিক আচরণ করতেন না বলেও দাবি করেন তিনি।

পুলিশ জানিয়েছে, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেল ৬টার দিকে সদর উপজেলার...

মামির সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা ভাগনে, অতঃপর…

ভারতের বিহারের বৈশালী জেলার রোহুয়া গ্রামে এক গৃহবধূ ও তার ভাগনের মধ্যে কথিত সম্পর্ক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সম্প্রতি ছড়িয়ে...

Related Articles

সুন্দরবনের জয়মনির ঘোল স্টেশনে বনদস্যুদের হামলা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও মোংলা বন্দরের নিরাপত্তা...

কুমিল্লায় চাচার কছে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার...

মহাদেবপুরে মাদকবিরোধী অভিযান, ৪২০ পিস টাপেন্টাডোল ট্যাবলেটসহ দুই নারী গ্রেপ্তার

মো. হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ) নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজিহাট এলাকায় মাদকবিরোধী...

জমি দখল ও হয়রানির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

মো. হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ) নওগাঁর মহাদেবপুর উপজেলায় উপজেলা বিএনপির সাধারণ...