Home রাজনীতি নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের
রাজনীতি

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের

Share
Share

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপির নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ার অভিযোগে গত ২২ এপ্রিল নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ওই দিন বিকেল ৪টা পর্যন্ত। তবে তিনি ৪টা ১৯ মিনিটে মনোনয়নপত্র জমা দেন বলে জানায় ইসি, যার প্রেক্ষিতে তার প্রার্থিতা বাতিল করা হয়।

পরে প্রার্থিতা ফিরে পেতে নুসরাত তাবাসসুম হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে আদালত তার মনোনয়নপত্র গ্রহণে ইসিকে নির্দেশ দেন, ফলে নির্বাচনে অংশগ্রহণের পথ আবারও উন্মুক্ত হলো।

আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আদালতের এই আদেশে নির্বাচনী প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সমকামিতায় জড়ানোয় ঢাবির হল থেকে বহিষ্কার সেই ছাত্র

  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে বহিরাগত একজনকে নিয়ে আসার ঘটনায় নাঈমুর রেজা নামের এক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পরে...

মিড ডে মিলের রুটিতে ব্লেড, তদন্তে উঠে এলো শিক্ষার্থীর সম্পৃক্ততার তথ্য

  বরিশালের গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের রুটির মধ্যে ব্লেড পাওয়ার আলোচিত ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে বলা...

Related Articles

গাজীপুরে পারিবারিক অনুষ্ঠানে জামায়াতের আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গাজীপুরে একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ...

এএফপিকে সাক্ষাৎকার: প্রাণনাশের ঝুঁকি সত্ত্বেও ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে চান শেখ হাসিনা

গ্রেপ্তার, কারাদণ্ড কিংবা প্রাণনাশের চরম ঝুঁকি থাকা সত্ত্বেও আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে...

শাপলা চত্বর গণহত্যা মামলা: ট্রাইব্যুনালের নির্দেশে কারাগারে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র...

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

রাজধানীর খিলগাঁও ও মুগদা থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় হবিগঞ্জ-৪ আসনের...