Home জাতীয় অপরাধ রাজারহাটে পুলিশের উপস্থিতিতেই শিবির–ছাত্রদল সংঘর্ষ, আহত ২
অপরাধআঞ্চলিক

রাজারহাটে পুলিশের উপস্থিতিতেই শিবির–ছাত্রদল সংঘর্ষ, আহত ২

Share
Share

কুড়িগ্রামের রাজারহাটে পুলিশের সামনেই ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই শিবির নেতা আহত হয়েছেন, যার মধ্যে একজনের মাথা ফেটে গেলে তাকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা শহরের রাজারহাট স্কুল অ্যান্ড কলেজের সামনে এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আহতরা হলেন সুজন মিয়া ও সামিদ সাকি মাহিন। সুজন রাজারহাট উপজেলা পশ্চিম থানা শিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের বাসিন্দা। অন্যদিকে মাহিন উপজেলা শাখা ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক এবং জেলা স্কুল বিভাগের বাইতুল মাল সম্পাদক ছিলেন। তার বাড়ি চাকিরপশার ইউনিয়নে।

শিবির নেতাদের অভিযোগ, ফেসবুক পোস্ট ও দেওয়াল লেখাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধের জেরে আগে থেকেই উত্তেজনা চলছিল। ঘটনার দিন তারা মোটরসাইকেলে করে স্কুল অ্যান্ড কলেজ এলাকায় পৌঁছালে ছাত্রদল নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে হামলা চালায়। এতে সুজন মিয়ার মাথা ফেটে যায় এবং মাহিনও আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

অন্যদিকে, হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রদল আহ্বায়ক রুবেল পাটোয়ারি বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাদের নেতাকর্মীরা কথা বলতে গিয়েছিল। পরে উত্তেজনার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। তিনি দাবি করেন, শিবির নেতারাও তাদের নেতাকর্মীদের গালিগালাজ করেছিলেন, যার জেরে সংঘর্ষ হয়।

তবে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা রুবেল মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে উস্কানিমূলক পোস্টের অভিযোগ ভিত্তিহীন। তিনি বলেন, তাকে অবরুদ্ধ করার পরই পরিস্থিতি উত্তপ্ত হয় এবং পুলিশের উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটে।

এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে তখন কোনো পক্ষকে পাওয়া যায়নি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

  রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে গত ২৭ জুলাই অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম...

দলগুলোকে উসকানিমূলক বক্তব্য পরিহারের আহ্বান রিজভীর

  সংঘাতের দিকে নিয়ে যেতে পারে—এমন উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম...

Related Articles

ডেভিড ইমনের কাছে ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’: পুলিশের দাবি

  চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন ভারতে পালিয়ে আত্মগোপনের...

যৌন হয়রানির অভিযোগে খুবির অধ্যাপক রেজাউল ইসলাম চাকরিচ্যুত, আরেক অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি

  যৌন হয়রানির অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. রেজাউল...

সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে নিমকি তৈরি, কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা

  সিলেট মহানগরের শাহী ঈদগাহ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে নিমকি উৎপাদন এবং অননুমোদিত...

৩০ হাজার টাকা চাওয়ায় কিশোরীর গলা কেটে দিলো প্রেমিক

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে মাত্র ৩০ হাজার টাকাকে কেন্দ্র করে তানজিলা আক্তার নামের...