Home জাতীয় অপরাধ খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার ছাত্রলীগ নেতার জামিন
অপরাধবিএনপিরাজনীতি

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার ছাত্রলীগ নেতার জামিন

Share
Share

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা লাভলু মোল্লাহ শিশিরকে জামিন দিয়েছেন আদালত। রোববার (২৬ এপ্রিল) ঢাকার একটি আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালের ২২ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় শাহবাগের বাংলামোটর সিগন্যালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই সময় অস্ত্রসহ একদল ব্যক্তি গাড়িবহরে আক্রমণ চালায় এবং অন্তত ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর করা হয়। পাশাপাশি চারটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। ঘটনায় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরাও আহত হন বলে জানা যায়।

দীর্ঘদিন পর এই মামলায় আসামি হিসেবে থাকা লাভলু মোল্লাহ শিশির আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, লাভলু মোল্লাহ শিশির ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন। ২০২৫ সালের নভেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে বলে জানা গেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাবনায় রক্তাক্ত সোমবার: সন্তানের সামনে পিতাকে গুলি ও কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

পাবনা জেলা শহরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পৌর এলাকায় নিজের মাদরাসাপড়ুয়া সন্তানের সামনে আলী হোসেন (৫৩) নামে এক...

বগুড়ায় ইয়াবাসহ আটক নারীর ছবিটি এআই দিয়ে তৈরি, ‘সৌন্দর্য দেখে’ ফেসবুকে ভাইরাল

বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তারের ঘটনায় প্রকাশিত একটি ছবি এআই-নির্মিত বলে দাবি উঠেছে। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে...

Related Articles

সিলেট ইবনে সিনা হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ

সিলেট নগরীর রিকাবীবাজারে অবস্থিত ইবনে সিনা হাসপাতালের (রিকাবীবাজার শাখা) নিউরো মেডিসিন বিশেষজ্ঞ...

মধ্যরাতে গ্রিল কেটে প্রবেশ লুটপাটের পর যৌন সহিংসতা, গ্রেপ্তার ৫

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির পর এক...

জামালপুরে চাচাকে হত্যা, প্রধান আসামি ভাতিজা গ্রেপ্তার

এমরান হোসেন, জামালপুর জামালপুরের লক্ষ্মীরচর ইউনিয়নে পৈতৃক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন...

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

ঢাকার সাভারে তালাবদ্ধ একটি ফ্ল্যাট থেকে রিয়া মনি (২১) নামের এক তরুণীর...