Home জাতীয় দেড় মাসে হামে ২৫১ শিশুর মৃত্যু, সংক্রমণ বাড়ছে
জাতীয়

দেড় মাসে হামে ২৫১ শিশুর মৃত্যু, সংক্রমণ বাড়ছে

Share
Share

দেশে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে ২৫১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে মারা গেছে ৪২ শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২০৯ শিশু।

একই সময়ে পরীক্ষায় প্রমাণিত হামে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪৬০ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৩০ হাজার ৬০৭ শিশু। আক্রান্ত ও মৃত্যুর হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে হামে এবং হামের উপসর্গ নিয়ে ১২৪ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৭১০ শিশু।

শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত বা উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ২৮৭ শিশুর মধ্যে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ বৃদ্ধির পেছনে টিকাদান কর্মসূচিতে ঘাটতি, সচেতনতার অভাব এবং দ্রুত চিকিৎসা না নেওয়ার প্রবণতা দায়ী হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে টিকাদান জোরদার এবং অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জিম্বাবুয়েতে মিলল ২১ কোটি বছর আগের নতুন প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম

  জিম্বাবুয়েতে প্রায় ২১ কোটি বছর আগের একটি নতুন প্রজাতির ডাইনোসরের জীবাশ্মের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, এই আবিষ্কার ডাইনোসরের বিবর্তন ও ভৌগোলিক...

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরকে কটাক্ষ করে জামায়াত নেতার ফেসবুক পোস্ট

  সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির মেডিক্যাল বিভাগের আমির ডা. এস এম খালেদুজ্জামান প্রবাসী...

Related Articles

সমকামিতার অভিযোগে ঢাবি শিক্ষার্থীসহ আটক ২

অনলাইন অ্যাপের মাধ্যমে এক বহিরাগত ব্যক্তিকে হলের নিজ কক্ষে ডেকে এনে বিতর্কের...

৩০ হাজার টাকা চাওয়ায় কিশোরীর গলা কেটে দিলো প্রেমিক

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে মাত্র ৩০ হাজার টাকাকে কেন্দ্র করে তানজিলা আক্তার নামের...

বাম চোখে আর কখনও দৃষ্টিশক্তি ফিরবে না ছাত্রশক্তি নেতা আলিফের

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের পর সালিশে নাকে খত দেওয়া সেই বাবা গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে জন্মদাতা বাবার হাতে ১৮ বছর বয়সী নিজ মেয়েকে ধর্ষণের এক...