Home জাতীয় অপরাধ চলচ্চিত্র প্রযোজনার নামে ১৩ কোটি টাকা আত্মসাত, পূজার বাবা কারাগারে
অপরাধজাতীয়

চলচ্চিত্র প্রযোজনার নামে ১৩ কোটি টাকা আত্মসাত, পূজার বাবা কারাগারে

Share
Share

চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (২৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) তারিকুর রহমান।

তিনি জানান, অর্থ আত্মসাতের অভিযোগে গত ১৮ এপ্রিল দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করা হয় এবং একই দিন তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি কারাগারেই রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মিজানুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে দেবু প্রসাদ রায়ের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর বাদী ও তার এক বন্ধুর কাছ থেকে প্রথমে ৫ কোটি ৫০ লাখ টাকা ধার নেন দেবু প্রসাদ। পরবর্তীতে একই ধরনের প্রলোভন দেখিয়ে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মাধ্যমে আরও ৫০ লাখ টাকা গ্রহণ করেন।

এছাড়া ২০২৪ সালের ১৫ মে তিনটি নন-জুডিসিয়াল স্ট্যাম্পের মাধ্যমে নগদ আরও ৬ কোটি টাকা নেওয়া হয়। এর বাইরে বিভিন্ন সময়ে বিকাশ, নগদ ও রকেটের একাধিক নম্বরে মোট ১ কোটি ২০ লাখ টাকা পাঠানো হয় বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ ২০২৬ সালের ৩০ মার্চ অভিযুক্তের অনুরোধে আরও ১০ হাজার ২০০ টাকা পাঠানো হয়।

এজাহারে উল্লেখ করা হয়, দীর্ঘদিন অতিবাহিত হলেও দেবু প্রসাদ রায় কোনো টাকা ফেরত দেননি। বরং টাকা চাইলে তিনি নানা ধরনের অজুহাত দেখান এবং একপর্যায়ে বাদীকে হুমকি দেন। বাদীর দাবি, তার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে মোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাৎ করেছেন অভিযুক্ত।

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বেরোবি ক্যাফেটেরিয়ার ব্যবহৃত প্লেটে কুকুরের মুখ, স্বাস্থ্যঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ব্যবহৃত খাবারের প্লেটে কুকুরের মুখ দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে...

চুয়েট ক্যাম্পাসের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

  চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসের একটি পুকুরে গোসল করতে নেমে ডুবে অর্ণব সাহা নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের...

Related Articles

রাকসুর জিএস আম্মার ও শিবিরের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে উপাচার্যকে শিক্ষকদের আবেদন

  রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন...

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রতিমন্ত্রীর

  মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম...

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

  বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে

মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের...