Home আন্তর্জাতিক ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় দ্বিতীয় দফায় পাকিস্তান সফর ট্রাম্প দূতের
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় দ্বিতীয় দফায় পাকিস্তান সফর ট্রাম্প দূতের

Share
Share

যুদ্ধ অবসানের লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার শনিবার পাকিস্তান সফরে যাচ্ছেন। হোয়াইট হাউস জানিয়েছে, ক্যারোলিন লেভিট বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানে ইরানের সঙ্গে সরাসরি আলোচনার অংশ হিসেবেই এ সফর হচ্ছে এবং তারা ফলপ্রসূ অগ্রগতির আশা করছেন।

এর আগে ১১ ও ১২ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। ওই বৈঠকে অংশ নিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, যিনি এবার সফরে থাকছেন না।

হোয়াইট হাউস জানায়, প্রয়োজন হলে প্রশাসনের শীর্ষ পর্যায়ের নেতারা যেকোনো সময় পাকিস্তান সফরে যেতে প্রস্তুত।

উইটকফ ও কুশনার এর আগে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় যুক্ত ছিলেন। তবে সাম্প্রতিক উত্তেজনা ও সামরিক সংঘাতের পর তাদের বিরুদ্ধে তেহরান প্রতারণার অভিযোগ তোলে।

বিশ্লেষকদের মতে, মধ্যস্থতায় পাকিস্তানের ভূমিকা এবং ধারাবাহিক আলোচনার উদ্যোগ পরিস্থিতি স্বাভাবিক করার একটি কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও পর্ন সাইটে বিক্রির অভিযোগে ব্যক্তি আটক

নরসিংদীতে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬...

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে মেসির নীরবতা নিয়ে আলোচনা

পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর অবসরের ঘোষণার পর সতীর্থ, সাবেক ক্লাব ও ফুটবল সংশ্লিষ্ট...

Related Articles

ইরান যুদ্ধের খরচ ইসরায়েল ও মিত্রদের থেকে আদায় করতে চান ট্রাম্প, কতটা বাস্তবসম্মত?

মধ্যবর্তী নির্বাচনে দলের পরাজয়ের পরও নানা বক্তব্য দিয়ে আলোচনায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

গাজায় ত্রাণ কার্যক্রম দেখতে মিসরের রাফাহ সীমান্তে লুইস হ্যামিল্টন

সাতবারের ফর্মুলা ওয়ান (এফ১) বিশ্বচ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন গাজায় মানবিক সহায়তা পাঠানোর কার্যক্রম...

ইরানকে পারমাণবিক শক্তিধর হিসেবে মেনে নিতে চাপ আসতে পারে: নেতানিয়াহু

ইরানকে পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে মেনে নিতে শিগগিরই ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ...

জাকির নায়েকের বাবা ডা. আব্দুল করিম নায়েক: ছেলের স্বপ্নের পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন

জাকির নায়েককে চেনেন বিশ্বের লাখো মানুষ। ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে বক্তব্য...

;