Home আঞ্চলিক ভারী বৃষ্টিতে সুনামগঞ্জে আকস্মিক বন্যার শঙ্কা
আঞ্চলিকসিলেট

ভারী বৃষ্টিতে সুনামগঞ্জে আকস্মিক বন্যার শঙ্কা

Share
Share

ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জ-এ আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় জেলার হাওড় এলাকায় সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন এবং কৃষকদের দ্রুত ধান কাটার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়। এতে বলা হয়, আগামী সাত দিনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং উজানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৪ থেকে ২৬ এপ্রিল হালকা থেকে মাঝারি, ২৭ এপ্রিল মাঝারি থেকে ভারী এবং ২৮ থেকে ৩০ এপ্রিল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে হাওর অববাহিকার নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে।

বিশেষ করে সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভুগাই-কংসসহ বিভিন্ন নদীর পানি আগামী দিনগুলোতে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও বৃষ্টিপাত বাড়লে পরিস্থিতি দ্রুত বদলাতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এমন পরিস্থিতিতে বোরো ধান রক্ষায় যেসব জমির ফসল ৮০ শতাংশের বেশি পেকে গেছে, সেগুলো দ্রুত কেটে ফেলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে হাওর এলাকার ওপর সার্বক্ষণিক নজরদারি ও প্রস্তুতি জোরদার করা হয়েছে।

স্থানীয় প্রশাসন বলছে, সম্ভাব্য বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং কৃষকদের ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কতা জারি করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিএনপি সরকারের সমালোচনায় গ্রেপ্তার চার, হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

সরকারের সমালোচনা করার অভিযোগে বাংলাদেশে অন্তত চারজনকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। । বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিউইয়র্ক...

মজুত করে চড়া দামে পেট্রোল বিক্রি, আটক ১

ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারে অবৈধভাবে পেট্রোল মজুত করে চড়া দামে বিক্রি করার অপরাধে ‘সবুজ স্টার’ নামক একটি দোকানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।...

Related Articles

নেত্রীর হয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা, কলেজছাত্রী আটক

বগুড়ায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-এর অধীনে চলমান এসএসসি পরীক্ষায় এক মহিলাদল নেত্রীর হয়ে...

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী খুন, বাসা থেকে উদ্ধার লাশ

ঢাকার ধামরাই-এ নাহিদা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ঘরের ভেতর গলা...

চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্ব, চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল বন্ধ

চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই শ্রমিক সংগঠনের বিরোধে চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল বন্ধ...

জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে বড় প্রভাব পড়বে না

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, আন্তর্জাতিক...