Home জাতীয় গণভোট বাস্তবায়ন না হলে সংসদ–রাজপথ একাকার হবে: নাহিদ ইসলাম
জাতীয়রাজনীতি

গণভোট বাস্তবায়ন না হলে সংসদ–রাজপথ একাকার হবে: নাহিদ ইসলাম

Share
Share

গণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায় না হলে সংসদ ও রাজপথ একাকার হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, জনগণের রায় উপেক্ষা করা হলে রাজনৈতিক আন্দোলন আরও তীব্র হবে।

শুক্রবার (২৪ এপ্রিল) জুমার নামাজের পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-এ বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

নাহিদ ইসলাম দাবি করেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে, ফলে জুলাই সনদ ও সংস্কারের পক্ষে জনগণের রায় বাস্তবায়ন করা বাধ্যতামূলক। তিনি বলেন, বর্তমান সময়ে দেশে জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চিকিৎসা ব্যবস্থায় সমস্যা এবং বিভিন্ন অস্থিরতা থাকলেও সরকার রাজনৈতিকভাবে দায়িত্বশীল আচরণ করছে না।

তিনি আরও অভিযোগ করেন, সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয়করণ করছে এবং বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে। তার মতে, এ ধরনের পদক্ষেপ দেশের গণতান্ত্রিক কাঠামোর জন্য হুমকি সৃষ্টি করছে।

নাহিদ ইসলাম বলেন, ১১টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে গণরায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাবে। সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে যদি এই রায় উপেক্ষা করা হয়, তাহলে এর রাজনৈতিক পরিণতি হবে গুরুতর।

তিনি আরও জানান, রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার স্বার্থে দ্রুত গণরায় বাস্তবায়ন করা উচিত, অন্যথায় দেশের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেল ৬টার দিকে সদর উপজেলার...

মামির সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা ভাগনে, অতঃপর…

ভারতের বিহারের বৈশালী জেলার রোহুয়া গ্রামে এক গৃহবধূ ও তার ভাগনের মধ্যে কথিত সম্পর্ক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সম্প্রতি ছড়িয়ে...

Related Articles

কক্সবাজারে তারেক রহমানের সমাবেশস্থল পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

ওমর ফারুক, কক্সবাজার কক্সবাজারের চকরিয়ায় আজ শনিবার (১৩ জুন) এক জনসভায় যোগ...

চীন–দক্ষিণ এশিয়া এক্সপো ২০২৬-এ ‘বাংলাদেশ ডে’ উদযাপন, উপস্থিত ছিলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে ‘চীন–দক্ষিণ এশিয়া এক্সপো ২০২৬’-এ ‘বাংলাদেশ...

বাংলাদেশ–চীন উন্নয়ন প্রকল্পের চুক্তি সই

দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল...

মালুমঘাটে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি ১১ প্রজাতির ২,৫০০ চারা রোপণ, নিরাপত্তায় এসএসএফের পরিদর্শন

ওমর ফারুক, কক্সবাজার আগামী ১৩ জুন কক্সবাজারের মালুমঘাটে একটি পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি...