Home জাতীয় হাম সংক্রমণ দেশে বাড়ছে, উচ্চ ঝুঁকির সতর্কতা ডব্লিউএইচও
জাতীয়

হাম সংক্রমণ দেশে বাড়ছে, উচ্চ ঝুঁকির সতর্কতা ডব্লিউএইচও

Share
Share

বাংলাদেশে হামের সংক্রমণ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি দেশের সামগ্রিক পরিস্থিতিকে জাতীয়ভাবে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে মূল্যায়ন করেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দেশের ৬৪টি জেলার মধ্যে ৫৮টিতেই ইতোমধ্যে হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের সতর্ক সংকেত।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, টিকার তীব্র ঘাটতি এবং ক্রমবর্ধমান মৃত্যুহার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। চলতি বছরের জানুয়ারি থেকে দেশে হামের সংক্রমণ অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে। বিশেষ করে ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত এক মাসে ১৯ হাজার ১৬১ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ২ হাজার ৯৭৩ জনের শরীরে হাম নিশ্চিত করা হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ১৬৬ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যা বিশেষভাবে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে সংস্থাটি। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১২ হাজার ৩১৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সংস্থাটির বিশ্লেষণে দেখা গেছে, দেশের প্রায় ৯১ শতাংশ জেলা এখন হামের ঝুঁকির মধ্যে রয়েছে। আটটি বিভাগেই সংক্রমণ ছড়িয়ে পড়লেও সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা বিভাগ। গত এক মাসে এই বিভাগে ৮ হাজার ২৬৩ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকা ডেমরা, যাত্রাবাড়ী, কামরাঙ্গীরচর, কড়াইল, মিরপুর এবং তেজগাঁও শিল্পাঞ্চল ও আশপাশের বস্তিগুলোতে সংক্রমণের ঝুঁকি বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া রাজশাহী বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং খুলনা বিভাগ-এও সংক্রমণ দ্রুত বাড়ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার না করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি হতে পারে

জ্বালানিসংকটে বিদ্যুৎ উৎপাদন কমেছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয়। তারা বলছে, আজ বৃহস্পতিবার সর্বোচ্চ চাহিদা ধরা হয়েছে ১৭ হাজার মেগাওয়াট। একই...

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম আয় পেল ইরান

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালীতে টোল বা ফি আদায়ের দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবে রূপদান করল ইরান। পারস্য উপসাগরের এই কৌশলগত...

Related Articles

গণভোট বাস্তবায়ন না হলে সংসদ–রাজপথ একাকার হবে: নাহিদ ইসলাম

গণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায় না হলে সংসদ ও রাজপথ একাকার হয়ে...

তেল সংকট কৃত্রিম, অসাধু চক্র দায়ী : মির্জা ফখরুল

ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের দীর্ঘ লাইন ও সরবরাহ ঘাটতির পরিস্থিতিকে ‘কৃত্রিম সংকট’...

বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ঈদুল আজহা ২৭ মে হওয়ার সম্ভাবনা

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিশ্ববিদ্যালয়-এর মহাকাশ ও জ্যোতির্বিদ্যা হাব জানিয়েছে, বৈজ্ঞানিক হিসাব...

রানা প্লাজা ধসের ১৩ বছরেও শেষ হয়নি হত্যা মামলা বিচার

সাভারের রানা প্লাজা ধসের ঘটনার ১৩ বছর পেরিয়ে গেলেও এক হাজারের বেশি...