Home জাতীয় অপরাধ মজুত করে চড়া দামে পেট্রোল বিক্রি, আটক ১
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

মজুত করে চড়া দামে পেট্রোল বিক্রি, আটক ১

Share
Share

ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারে অবৈধভাবে পেট্রোল মজুত করে চড়া দামে বিক্রি করার অপরাধে ‘সবুজ স্টার’ নামক একটি দোকানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বিপুল পরিমাণ মজুত করা তেল জব্দসহ দোকানের এক কর্মচারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরের দিকে বিষয়টি বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নজরে এলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ইউএনওর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ কুমারের নেতৃত্বে একটি বিশেষ টাস্কফোর্স বাজারে ঝটিকা অভিযান পরিচালনা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বোরহানগঞ্জ বাজারের তেল ব্যবসায়ী সবুজ স্টার দীর্ঘদিন ধরে পেট্রোল অবৈধভাবে দোকানে মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি করে আসছিলেন। সাধারণ মানুষের কাছে প্রতি লিটার পেট্রোল ২২০ টাকা দরে (যা নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি) বিক্রি করছিলেন তিনি।

অভিযান চলাকালীন সবুজ স্টারের গুদাম থেকে অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ পেট্টোল উদ্ধার করা হয়। এসময় সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত মূল্যে পেট্রোল বিক্রির সত্যতা মেলায় দোকানের একজন কর্মচারীকে আটক করা হয়। তবে অভিযানের সময় দোকানের মালিককে পাওয়া যায়নি।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ কুমার জানান, অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য আমাদের এই তদারকি অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘পুশইন’ ও অনুপ্রবেশ রোধে দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক শুরু

ভারত-বাংলাদেশ সীমান্ত ব্যবস্থাপনা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সাম্প্রতিক ‘পুশইন’ বিতর্ক নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)...

বগুড়ায় ৪০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

বগুড়া সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁর স্বামী পালিয়ে যান...

Related Articles

আওয়ামী লীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে?

বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালায় পরিবর্তন এনেছে। নতুন...

সিলেট মহানগরীতে বিশেষ চিরুনি অভিযানে ১৫৪ জন গ্রেপ্তার

সিলেট মহানগরীতে বিশেষ চিরুনি অভিযান চালিয়ে ১৫৪ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন...

প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

ঢাকার সাভারে তালাবদ্ধ একটি ফ্ল্যাট থেকে রিয়া মনি (২১) নামের এক তরুণীর...

বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার পণ্য আত্মসাৎ, থানায় মামলা

বেনাপোল স্থলবন্দরের একটি শেড থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যের জব্দ করা...