Home আন্তর্জাতিক হরমুজ ইস্যুতে উত্তেজনা, আলোচনায় অনিশ্চয়তা যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কে
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

হরমুজ ইস্যুতে উত্তেজনা, আলোচনায় অনিশ্চয়তা যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কে

Share
Share

হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ২৪ ঘণ্টার মাথায় ইরানের সঙ্গে আলোচনার জন্য ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের পাঠানোর সিদ্ধান্তকে বড় কূটনৈতিক সংকেত হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপে স্পষ্ট হয়েছে, কৌশলগত এই নৌপথ এখনও দর-কষাকষির গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণে অসংলগ্নতা ও অবস্থান পরিবর্তনের বিপরীতে ইরান তুলনামূলকভাবে শান্ত ও কৌশলগত অবস্থান নেওয়ার চেষ্টা করছে। দুই দেশের মধ্যে আস্থার ঘাটতি এতটাই গভীর যে আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওয়াশিংটনের ‘অবাস্তব দাবি, অবস্থান পরিবর্তন ও নৌ অবরোধ’ অব্যাহত থাকায় তেহরান আপাতত আলোচনায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের মতে, এসব পদক্ষেপ যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের শামিল।

পরবর্তী দফার আলোচনার আগে ইরান তিনটি শর্ত সামনে এনেছিল—লেবাননে যুদ্ধবিরতি, ইরানি বন্দরে মার্কিন অবরোধ প্রত্যাহার এবং জব্দ সম্পদ ফেরত দেওয়ার অগ্রগতি। মধ্যস্থতাকারীরা এটিকে ধাপে ধাপে আস্থা তৈরির প্রক্রিয়া হিসেবে দেখলেও বাস্তবে সেই অগ্রগতি হয়নি।

ট্রাম্পের পক্ষ থেকে ইরানের ওপর অবরোধ বহাল রাখা এবং একই সঙ্গে ইরানকে নৌ চলাচলে শিথিলতার দাবি করার পর তেহরানে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ইরান স্পষ্টভাবে জানিয়ে দেয়, হরমুজ প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ পুরোপুরি বহাল থাকবে।

ইরানি কর্মকর্তারা ট্রাম্পের বক্তব্যকে ‘ভুল ব্যাখ্যা’ বা ‘মিথ্যা’ বলেও উল্লেখ করেছেন। তবে একই সঙ্গে তারা কূটনীতির পথ পুরোপুরি বন্ধ হয়নি বলেও ইঙ্গিত দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, মূল সংকট—ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি—এখনো অমীমাংসিত রয়ে গেছে। এ অবস্থায় পূর্ণাঙ্গ সমাধানের বদলে একটি কাঠামোগত চুক্তির মাধ্যমে উত্তেজনা কমানোর পথ খোঁজা হতে পারে, যেখানে ভবিষ্যতে আলোচনার সুযোগ খোলা থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও পর্ন সাইটে বিক্রির অভিযোগে ব্যক্তি আটক

নরসিংদীতে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬...

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে মেসির নীরবতা নিয়ে আলোচনা

পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর অবসরের ঘোষণার পর সতীর্থ, সাবেক ক্লাব ও ফুটবল সংশ্লিষ্ট...

Related Articles

ইরান যুদ্ধের খরচ ইসরায়েল ও মিত্রদের থেকে আদায় করতে চান ট্রাম্প, কতটা বাস্তবসম্মত?

মধ্যবর্তী নির্বাচনে দলের পরাজয়ের পরও নানা বক্তব্য দিয়ে আলোচনায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

গাজায় ত্রাণ কার্যক্রম দেখতে মিসরের রাফাহ সীমান্তে লুইস হ্যামিল্টন

সাতবারের ফর্মুলা ওয়ান (এফ১) বিশ্বচ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন গাজায় মানবিক সহায়তা পাঠানোর কার্যক্রম...

ইরানকে পারমাণবিক শক্তিধর হিসেবে মেনে নিতে চাপ আসতে পারে: নেতানিয়াহু

ইরানকে পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে মেনে নিতে শিগগিরই ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ...

জাকির নায়েকের বাবা ডা. আব্দুল করিম নায়েক: ছেলের স্বপ্নের পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন

জাকির নায়েককে চেনেন বিশ্বের লাখো মানুষ। ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে বক্তব্য...

;