Home আঞ্চলিক স্ত্রীকে হত্যা করে নিজেই পুলিশে ফোন, টাঙ্গাইলে স্বামীর যাবজ্জীবন
আঞ্চলিকসাম্প্রতিক

স্ত্রীকে হত্যা করে নিজেই পুলিশে ফোন, টাঙ্গাইলে স্বামীর যাবজ্জীবন

Share
Share

টাঙ্গাইলে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর নিজেই পুলিশকে ফোন করে গ্রেপ্তারের অনুরোধ জানানোর ঘটনায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার টাঙ্গাইল জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। রায়ে আমিনুল ইসলাম (৪০)-কে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামিকে আদালতে হাজির করা হয় এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২০ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খামার কাছড়া গ্রামে স্ত্রী মিনারা বেগমকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন আমিনুল। ঘটনার পর তিনি ঘরের দরজা বন্ধ করে মরদেহের পাশে বসে থাকেন এবং পরে নিজেই ঘাটাইল থানায় ফোন করে হত্যার কথা জানান। তিনি পুলিশকে তাকে গ্রেপ্তার করে নেওয়ার অনুরোধও করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আমিনুলকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নিহতের বাবা মুন্নাফ মিয়া বাদী হয়ে পরদিন ঘাটাইল থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ঘাটাইল থানার উপপরিদর্শক মো. মতিউর রহমান ২০২১ সালের ৩০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ২০২২ সালের ৮ জুন আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে। মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ রায় ঘোষণা করে।

রাষ্ট্রপক্ষ জানায়, দাম্পত্য কলহের জেরে ঘটে যাওয়া এ হত্যাকাণ্ডে অভিযুক্তের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতেই তাকে দোষী সাব্যস্ত করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাতিসংঘে কোরআনের আয়াত উদ্ধৃত করে গাজা নিয়ে এরদোয়ানের ক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে গাজায় চলমান মানবিক সংকট ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব...

হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম

চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশের উৎপাদন বাড়িয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম আনার উদ্যোগ নিয়েছেন মৎস্য গবেষকেরা। নদীর জলাশয়ের সর্বোচ্চ ব্যবহার, ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্র...

Related Articles

বিষাক্ত চোলাই মদ পান করে ১৯ জনের মৃত্যু

ভারতে তিন দশক ধরে আনুষ্ঠানিকভাবে ‘ড্রাই স্টেট’ হিসেবে ঘোষিত রাজ্য নাগাল্যান্ডে বিষাক্ত...

নিখোঁজের ৭ দিন পর নদীর পাড়ে মিলল নারীর মাটিচাপা মরদেহ: স্বামী গ্রেপ্তার

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া এলাকায় নিখোঁজের দীর্ঘ সাত দিন পর...

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে...

নিহত অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে চরম হয়রানি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার...

;